Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কোভিড আক্রান্ত সৌরভের মা, সারারাত হাসপাতালেই 'মহারাজ'

দ্য ওয়াল ব্যুরোঃ কোভিডে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (nirupa ganguly)। সোমবার রাত থেকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল (covid19)। আরও

কোভিড আক্রান্ত সৌরভের মা, সারারাত হাসপাতালেই 'মহারাজ'

শেষ আপডেট: 31 August 2021 09:15

দ্য ওয়াল ব্যুরোঃ কোভিডে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (nirupa ganguly)। সোমবার রাত থেকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল (covid19)। আরও পড়ুনঃ ফুসফুসে সুপুরি আটকে দেড়মাস, শিশুকন্যাকে সারিয়ে তুললেন এসএসকেএমের ডাক্তারবাবুরা সোমবার গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সূত্রের খবর মিনিটে এক থেকে দুই লিটার অক্সিজেন দিতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা কে। তাঁর সঙ্গে রাতে হাসপাতালেই ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তাঁরও কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ আসে। সৌরভের মায়ের স্বাস্থ্যের অবস্থা গত কয়েকদিন ধরেই খারাপ ছিল। সোমবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেউ কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। শুরু হয় চিকিৎসা। আপাতত তিনি স্থিতিশীল। হাসপাতালের মেডিকেল বোর্ড নিরূপা গঙ্গোপাধ্যায়কে পর্যবেক্ষণে রেখেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```