Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আপনার ফোনে পেগাসাস আড়ি পাতছে না তো? বুঝবেন কী করে

দ্য ওয়াল ব্যুরো: মাত্র একটা ফোন কল। তাতেই বেহাত হয়ে যাচ্ছে ফোনের যাবতীয় গোপন তথ্য। অজানা লিঙ্ক খুলে ফেললে তো কথাই নেই। ফোনের সিস্টেমে সেই ফাইল ইনস্টল হয়ে গিয়ে হ্যাকারদের কব্জায় চলে যাচ্ছে সবটাই। আপনার অজান্তেই ফোনে নজরদারি শুরু করছে পেগাসাস

আপনার ফোনে পেগাসাস আড়ি পাতছে না তো? বুঝবেন কী করে

শেষ আপডেট: 20 July 2021 11:35

দ্য ওয়াল ব্যুরো: মাত্র একটা ফোন কল। তাতেই বেহাত হয়ে যাচ্ছে ফোনের যাবতীয় গোপন তথ্য। অজানা লিঙ্ক খুলে ফেললে তো কথাই নেই। ফোনের সিস্টেমে সেই ফাইল ইনস্টল হয়ে গিয়ে হ্যাকারদের কব্জায় চলে যাচ্ছে সবটাই। আপনার অজান্তেই ফোনে নজরদারি শুরু করছে পেগাসাস স্পাইওয়্যার। দেশে ইতিমধ্যেই তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি আমলা, বিজ্ঞানী-সহ তিনশোরও বেশি মোবাইল ফোন হ্যাক করে গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু আমাদের দেশ নয়, পেগাসাসের থাবা বসিয়েছে অন্যান্য দেশেও। কীভাবে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে? অথবা পেগাসাসের মতো ভয়ঙ্কর ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেছে ফোনে? মোবাইল ভেরিফিকেশন টুলকিট (এমভিটি) এই পেগাসাস স্পাইওয়্যার ধরতে সাহায্য করে। ফোনে কোনও ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেছে কিনা, তা চিহ্নিত করতে পারে এই টুলকিট। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে কাজ করতে পারে এই টুলকিট। পেগাসাস স্পাইওয়্যারকে ‘কিউ স্যুট’ বা  ‘ট্রিডেন্ট’ বলা হয়। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এর মূল নিশানা। নানাভাবে অ্যান্ড্রয়েড বা অ্যাপল ফোনের অপারেটিং সিস্টেমে কব্জা করতে পারে এই সফটওয়্যার। অচেনা নম্বর থেকে হোয়াটস্অ্যাপের ভয়েস কলে ফোন আসতে পারে। সেই কল রিসিভ করা মাত্রই স্পাইওয়্যার সরাসরি এন্ট্রি নেবে মোবাইলে। এক্ষেত্রে হ্যাকারদের কারিগরিতে ফোনের কল লিস্ট থেকে মুছেও যাবে কল আসার সময় এবং সফটওয়্যার ইনস্টলের যাবতীয় তথ্য।  তাছাড়া কোড বা লিঙ্কের মাধ্যমে ইনস্টল হতে পারে এই পেগাসাস স্পাইওয়্যার। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্পাইওয়্যার গ্রাহককে ‘exploit link’-এ ক্লিক করতে বাধ্য করে। একবার এই লিঙ্কে ক্লিক করলেই ছবি, অডিও-ভিডিও, লোকেশন তো বটেই গোপনীয় পাসওয়ার্ডও হাতে এসে যায় হ্যাকারদের। মোবাইল ভেরিফিকেশন টুলকিটে কোনও ফাইল স্টোর করে রাখলে তা স্ক্যান করে বলে দিতে পারে কোনও রকম স্পাইওয়্যার ফোনে ঢুকে গেছে কিনা। পেগাসাসের একটা নির্দিষ্ট ইন্ডিকেটর আছে যা শণাক্ত করতে পারে এই টুলকিট। তাছাড়া অতীতে যদি আপনি এমন কোনও ফাইল স্টোর করে থাকেন বা এমন কোনও লিঙ্ক খুলে থাকেন যার মাধ্যমে ম্যালও্যার ইনস্টল হতে পারে, সেসবও ধরতে পারবে এই টুলকিট। পেগাসাস ইজরায়েলি সংস্থা এনওসও-র বানানো স্পাইওয়্যার। এর নির্দিষ্ট ডোমেন চিহ্নিত করতে পারবে এই টুলকিট। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে যাবতীয় ছবি, ফাইল ইত্যাদি এই টুলকিটে স্টোর করে স্ক্যান করে নিলে নিশ্চিন্ত।

```