Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডিগবাজি না খেলে সে আবার কীসের নেতা! হিটলারের সঙ্গে নিজের তুলনা টানলেন ইমরান

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার থেকে রাজনীতিবিদ। শুধু তো রাজনীতিবিদ নন, একেবারে দেশের প্রধানমন্ত্রী। আর কয়েক মাস কুর্সি সামলেই বোধ হয় রাজনীতির সার বুঝ বুঝে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা তেহেরিক-ই-ইনসান প্রধান ইমরান খান। রাখ ঢাক না রেখেই জ

ডিগবাজি না খেলে সে আবার কীসের নেতা! হিটলারের সঙ্গে নিজের তুলনা টানলেন ইমরান

শেষ আপডেট: 18 November 2018 11:03

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার থেকে রাজনীতিবিদ। শুধু তো রাজনীতিবিদ নন, একেবারে দেশের প্রধানমন্ত্রী। আর কয়েক মাস কুর্সি সামলেই বোধ হয় রাজনীতির সার বুঝ বুঝে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা তেহেরিক-ই-ইনসান প্রধান ইমরান খান। রাখ ঢাক না রেখেই জানিয়ে দিলেন রাজনীতি করতে গেলে তো ডিগবাজি (ইউটার্ন) খেতেই হবে! যে প্রতিশ্রুতি দিয়ে ইমরান ভোটে লড়েছিলেন, তার কিছুই তিনি পালন করছেন না বলে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। সেই সঙ্গে এ-ও অভিযোগ, পাকিস্তানের আত্মসম্মান বিকিয়ে দিয়ে ইসলামাবাদের নয়া শাসক এর-তার দোরে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন। সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ারও অভিযোগ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। শুক্রবার, তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “রাজনীতিতে ডিগবাজি খাওয়াটাই স্বাভাবিক। যে ডিগবাজি খেতে পারে না, সে আবার কীসের নেতা!” সেই সঙ্গে তাঁর সংযোজন, হিটলার, নেপোলিয়ান (বোনাপার্ট) ডিগবাজি খাননি বলেই তাঁদের পস্তাতে হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেন ইমরান। সেই সঙ্গে এ-ও জানান, তাঁর দেশকে উপুরহস্ত হয়ে সাহায্য করছে চিন। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা প্রধানমন্ত্রী। তিনি ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, “আগামী কয়েকটা মাস অর্থনীতিতে খানিকটা টানাপোড়েনই চলবে পাকিস্তানে। তবে সামনের বছরের শুরু থেকেই অর্থনীতিতে আস্তে আস্তে উঠে দাঁড়াবে দেশ।”

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```