Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নির্ভয়া কাণ্ড: দোষী অক্ষয় ঠাকুরের প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুরের ফাঁসি রদের আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিছুদিন আগেই আর এক দোষী বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জিও খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, গত শনিবারই বিনয় শর্মার

নির্ভয়া কাণ্ড: দোষী অক্ষয় ঠাকুরের প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির

শেষ আপডেট: 5 February 2020 15:04

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুরের ফাঁসি রদের আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিছুদিন আগেই আর এক দোষী বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জিও খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, গত শনিবারই বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছিলেন রাষত্রপতি। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় এই অক্ষয় ঠাকুর। ১ ফেব্রুয়ারি তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত মুকেশ কুমার, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুরের। কিন্তু ফাঁসির দিন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে টালবাহানা। বারবার পিছিয়ে যাচ্ছে সাজার দিন। নির্ভয়ার খুনিদের মৃত্যুদণ্ড যাতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে না যায়, সেজন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। বুধবার ছিল তার শুনানি। এদিন বিচারপতি বলেন, খুনিরা আরও এক সপ্তাহ আইনি পথে ফাঁসি আটকানোর চেষ্টা করতে পারে। তারপরে তাদের মৃত্যুদণ্ডের দিন নিয়ে শুনানি শুরু হবে। এদিকে চার খুনিকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে না আলাদাভাবে, তাই নিয়েও বিতর্ক চলছে অনেকদিন ধরে। ফাঁসির দিন ঘোষণার পর থেকেই একের পর এক আপিল করে চলেছে চার দোষী। ২০১২ সালে দিল্লিতে প্যারামেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণ ও খুনে অভিযুক্ত চার অপরাধীর সাজা ঘোষণা হতেই লেগে গিয়েছে সাত বছর। তারপর এত টালবাহানায় ক্ষুব্ধ আমজনতা। বিরক্ত কেন্দ্রের কৌঁসুলীও। অপরাধীর জেনেবুঝে ইচ্ছে করেই সাজা পিছনোর জন্য বারবার আপিল করছে বলেই মত অনেকের। নিয়ম অনুযায়ী, কোনও অপরাধীর প্রাণভিক্ষার আর্জি খারিজ হলে তার পরে কমপক্ষে ১৪ দিন সময় দিতে হবে ফাঁসির সাজা কার্যকর করার ক্ষেত্রে। আর এক্ষেত্রে একজনের আপিল খারিজ হতে না হতেই রাষ্ট্রপতির কাছে ফের জমা পড়ছে আর এক দোষীর আপিল। ফলে ক্রমাগতই পিছিয়ে চলেছে ফাঁসির দিনক্ষণ। উল্লেখ্য যে এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়নি নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত পবন গুপ্তা।

```