Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুলওয়ামার শহিদ জওয়ানদের কথা উঠতেই চোখে জল যোগী আদিত্যনাথের

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার শহিদ জওয়ানদের ব্যাপারে কথা উঠতেই দেখা গেল তাঁর চোখে জল। নিঃশব্দে রুমাল বের করে চোখ-নাক মুছলেন। কিন্তু তাঁর উত্তর বুঝিয়ে দিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা উগ্র মনোভাব তাঁর। উপস্থিত জনতা হাততালি দিয়ে প্রশংসাও করলেন।

পুলওয়ামার শহিদ জওয়ানদের কথা উঠতেই চোখে জল যোগী আদিত্যনাথের

শেষ আপডেট: 23 February 2019 05:45

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার শহিদ জওয়ানদের ব্যাপারে কথা উঠতেই দেখা গেল তাঁর চোখে জল। নিঃশব্দে রুমাল বের করে চোখ-নাক মুছলেন। কিন্তু তাঁর উত্তর বুঝিয়ে দিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা উগ্র মনোভাব তাঁর। উপস্থিত জনতা হাততালি দিয়ে প্রশংসাও করলেন। উত্তরপ্রদেশের আম জনতার সামনে কিছুটা অন্য রূপ দেখা গেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শুক্রবার লখনৌতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে 'যুবা কে মন কি বাত' অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখছিলেন যোগী। সেই সময় এক পড়ুয়া তাঁকে প্রশ্ন করেন, "জঙ্গি হামলা হচ্ছে। আমরা তদন্ত করছি। তারপর আবার সব আগের মতো হয়ে যাচ্ছে। পুরোটাই যেন একটা চেনের মতো। আপনার সরকার এই সমস্যা সমাধানের জন্য কী পদক্ষেপ নিয়েছে?" এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রথমে এই প্রশ্নের জন্য ওই পড়ুয়াকে ধন্যবাদ দেন। তারপর বলেন, "কাশ্মীরে যেটা হচ্ছে, সেটা আসলে প্রদীপ নিভে যাওয়ার ঠিক আগের অবস্থা। প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, সেরকমই জঙ্গিদের শেষ সময় এসে গিয়েছে। এই সন্ত্রাসবাদ শেষ করতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।" https://twitter.com/ANINewsUP/status/1098985856797425665 তারপরেই যোগী বলেন, পুলওয়ামার জামলার ৪৮ ঘণ্টার মধ্যেই এই ঘটনার মাস্টারমাইন্ড ও অন্য জঙ্গিদের খতম করেছে ভারতীয় সেনা। এই ব্যাপারে উত্তরপ্রদেশের প্রসঙ্গও তুলে আনেন তিনি। বলেন, "আমরাও এ রাজ্যে একটা অপারেশন করেছি। পুলওয়ামার হামলার সঙ্গে যুক্ত কিছু লিঙ্ক আমরা পেয়েছিলাম। সেই ব্যাপারেই একটা অপারেশন করা হয়েছে।" যোগীর এই উত্তরের পর হাততালিতে ভরে যায় সভাকক্ষ। তারপরেই পরের প্রশ্নের আগে যোগী আদত্যনাথকে দেখা যায়, পকেট থেকে রুমাল বের করে চোখ-নাক মুছছেন। উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, পুলওয়ামার হামলায় যে ৪০ জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে বেশি উত্তরপ্রদেশের ( ১২ জন )। এই জঙ্গি হামলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে এই রাজ্যের। সবথেকে বেশি রক্ত ঝড়েছে এই রাজ্যের। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও আর পাঁচটা মানুষের মতোই নিজের ইমোশনকে আটকে রাখতে পারলেন না যোগী। তাই সভার মাঝেই তাঁর চোখে দেখা গেল জল।

আরও পড়ুন

https://thewall.in/news-national-100-columns-of-troops-airlifted-to-srinagar-amid-major-crackdown-in-jk/

```