Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাহুল গান্ধীকে হারাতে ঐক্যবদ্ধ হয়ে লড়বে সিপিএম: কারাট

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অবস্থান বরাবরই চরম। রবিবাসরীয় সকালে কংগ্রেস নেতৃত্ব দ্বিতীয় কেন্দ্রের প্রার্থী হিসেবে কেরলের ওয়ানাড়ে রাহুল গান্ধীর নাম ঘোষণার পর তাই বেশি সময় নিলেন না সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। প

রাহুল গান্ধীকে হারাতে ঐক্যবদ্ধ হয়ে লড়বে সিপিএম: কারাট

শেষ আপডেট: 31 March 2019 09:21

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অবস্থান বরাবরই চরম। রবিবাসরীয় সকালে কংগ্রেস নেতৃত্ব দ্বিতীয় কেন্দ্রের প্রার্থী হিসেবে কেরলের ওয়ানাড়ে রাহুল গান্ধীর নাম ঘোষণার পর তাই বেশি সময় নিলেন না সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। পলিটব্যুরোর সদস্য কারাট স্পষ্ট জানিয়ে দেন, “ওয়ানাড়ে রাহুল গান্ধীকে হারাতে সমস্ত শক্তি দিয়ে লড়বে সিপিএম।” কেরলের এই কেন্দ্রে রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হয়েছেন সিপিআই-এর পিপি সুনীর। দক্ষিণের এই বাম শাসিত রাজ্যে কংগ্রেসের লড়াইও সারা বছর বামেদের বিরুদ্ধেই। বিজেপি-র বিরুদ্ধে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে বেড়া টানার অভিযোগ কংগ্রেসের নতুন নয়। তাই কংগ্রেস যে ঐক্যবদ্ধ ভারতের ধারণাতেই আস্থা রাখে, সেটা বোঝাতে উত্তরপ্রদেশের অমেঠীর পাশাপাশি রাহুল দক্ষিণের কোনও একটি রাজ্যের প্রার্থী হতে পারেন বলে ক’দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কর্ণাটকের এক নেতাও কংগ্রেস সভাপতিকে ওই রাজ্যে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাম শাসিত কেরলেই প্রার্থী হয়েছেন রাহুল। কারাটের অভিযোগ, “বামেদের বিরুদ্ধে রাহুল প্রার্থী হয়ে, আসলে বিজেপি বিরোধী শক্তিকেই আঘাত করতে চেয়েছেন। তাই সিপিএম এ ব্যাপারে এক ইঞ্চিও জমি কংগ্রেসকে ছাড়বে না।” পর্যবেক্ষকদের মতে, কারাট এবং রাহুল দু’জনই নিজেদের রাজনৈতিক অবস্থান অনুযায়ী যা করা উচিত তাই করেছেন। যদিও কেরলে রাহুলের প্রার্থী হওয়া নিয়ে এখনও সরকারিভাবে কোনও মন্তব্য করেননি সিপিএমের সাধারণ সম্পাদক তথা দলের মধ্যে কংগ্রেসের প্রতি ‘নরম’ বলে পরিচিত সীতারাম ইয়েচুরি। বাংলায় বাম-কংগ্রেস আসন সমঝোতার ব্যাপারে রাহুলের সঙ্গে অনেক দূর কথা চালিয়েছিলেন ইয়েচুরি। কিন্তু তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। ও দিকে এ বারে আবার তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই ভোটে লড়ছে সিপিএম। সেই মোর্চার মূল শক্তি ডিএমকে। পর্যবেক্ষকদের মতে, কেরলের রাজনৈতিক বাস্তবতা অনুযায়ীই কথা বলেছেন কারাট। কিন্তু অনেকের মতে, সিপিএম আগে যে অন্য দলগুলিকে কটাক্ষ করত এক এক রাজ্যে এক এক রকম অবস্থান নিয়ে, কার্যত সেটাই এখন করতে হচ্ছে তাদের। তামিলনাড়ুতে দোস্তি আর কেরলে কুস্তি।

```