Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব: মনোহর লাল খট্টর

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে দেশজুড়ে কৃষক আন্দোলন চলছে। এই আন্দোলনের জেরে দিল্লি কার্যত অবরুদ্ধ। আন্দোলনকারীদের মধ্যে একটা বড় অংশের কৃষকরা পাঞ্জাব ও হরিয়ানার। এর মধ্যেই হরিয়ানার ৫টি মিউনিসিপ্যাল ক

কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব: মনোহর লাল খট্টর

শেষ আপডেট: 31 December 2020 16:00

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে দেশজুড়ে কৃষক আন্দোলন চলছে। এই আন্দোলনের জেরে দিল্লি কার্যত অবরুদ্ধ। আন্দোলনকারীদের মধ্যে একটা বড় অংশের কৃষকরা পাঞ্জাব ও হরিয়ানার। এর মধ্যেই হরিয়ানার ৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে তিনটিতেই হেরেছে এনডিএ জোট। এই অবস্থায় কৃষকদের উদ্দেশে বড় বার্তা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। বললেন, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে খট্টর বলেন, “আমরা হরিয়ানায় কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালিয়ে যেতে বদ্ধপরিকর। যদি কেউ এই ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ করার চেষ্টা করে তাহলে মনোহর লাল রাজনীতি ছেড়ে দেবে।” মনোহর লাল খট্টরের ডেপুটি দুষ্মন্ত চৌটালা এই মাসে একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেন, “আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য কাজ করব। আমি যেদিনই এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হব সেদিনই পদ ছেড়ে দেব।” হিসারের উকালানা ও রেওয়ারির ধারুহেরাতে হারতে হয়েছে এনডিএ জোটকে। এছাড়া সোনিপত ও আম্বালায় মেয়রের লড়াইয়ে হারতে হয়েছে বিজেপি ও তার জোটসঙ্গী জনতা জননায়ক পার্টিকে। এই হারের পরে আম্বালার বিজেপি বিধায়ক অসীম গোয়েল বলেন, দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলনের প্রভাব ভোটে পড়েছে। তাই হারতে হয়েছে তাদের। অসীম বলেন, “যখন কোনও সরকার ভাল কাজ করে তখন সবাই মিলে হাত মিলিয়ে সেই সরকারের কাজকে আটকানোর চেষ্টা করে। এটাই হরিয়ানাতে হচ্ছে। ওদের কোনও নির্দিষ্ট লক্ষ্য নেই। ওরা শুধু চায় বিজেপিকে থামাতে। ওরা ভাবছে, নিজেদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে পরে দেখবে, আগে বিজেপিকে থামাতে হবে।” ইতিমধ্যেই বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ছ’বার বৈঠক করেছে কেন্দ্র। কিন্তু এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি। কেন্দ্রের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, কৃষকরা চাইলে সরকার একটি কমিটি গড়ে দেবে। তাতে কৃষক সংগঠনের সদস্য থেকে শুরু করে সরকারের প্রতিনিধিরাও থাকবে। তারাই এই সব সমস্যা নিয়ে আলোচনা করবে। যদিও সেই প্রস্তাবের পরে এখনও কৃষকদের তরফে কোনও জবাব দেওয়া হয়নি।

```