Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১৮ দিন কেন অপেক্ষা করলেন, কোভিড সংক্রমণ বাড়ায় কেজরিওয়াল সরকারকে কটাক্ষ দিল্লি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায় সংক্রমণ কমাতে রাজধানীতে বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ২০০ থেকে কমিয়ে ৫০ করার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। মাস্ক না পরলে ২০০০ টাকা জরিমানারও

১৮ দিন কেন অপেক্ষা করলেন, কোভিড সংক্রমণ বাড়ায় কেজরিওয়াল সরকারকে কটাক্ষ দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 19 November 2020 11:02

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায় সংক্রমণ কমাতে রাজধানীতে বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ২০০ থেকে কমিয়ে ৫০ করার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। মাস্ক না পরলে ২০০০ টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন এত দেরি হল, সেই প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছে দিল্লি হাইকোর্ট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন দিল্লি হাইকোর্ট প্রশ্ন করেছে, “আপনারা (দিল্লি সরকার) ১ নভেম্বর থেকে দেখলেন কোন দিকে বাতাস বইছে। কিন্তু আপনারা এখন পদক্ষেপ নিচ্ছেন, কারণ আমরা কিছু প্রশ্ন করেছি। যখন আক্রান্তের সংখ্যা বাড়ছিল সেই সময়ই এই ঘণ্টা জোরে ও পরিষ্কারভাবে বাজা উচিত ছিল। যখন আপনারা দেখলেন পরিস্থিতি খারাপ হচ্ছে তখন কেন জেগে উঠলেন না?” হাইকোর্ট আরও বলে, “কেন ১১ নভেম্বর আমাদের আপনাদের নাড়া দিতে হল? ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত আপনারা কী করছিলেন? আপনারা কেন ১৮ দিন (১৮ নভেম্বর) অপেক্ষা করলেন সিদ্ধান্ত নিতে? আপনারা কি জানেন এই সময়ের মধ্যে কতগুলো প্রাণ চলে গিয়েছে? যাঁরা নিজেদের কাছের মানুষদের হারিয়েছেন তাঁদের কি আপনারা এর ব্যাখ্যা দিতে পারবেন?” মঙ্গলবার দিল্লি সরকার ঘোষণা করেছে, বিয়েতে ২০০ জন থেকে জমায়েতের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৫০ করা হল। অথচ তার আগে ১ নভেম্বর থেকে তা বাড়িয়ে ২০০ করা হয়েছিল। তাহলে যেদিন থেকে সংক্রমণ বাড়তে শুরু করল সেদিন থেকেই কী ভাবে সরকার জমায়েতের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিল সেই প্রশ্নই তুলেছে হাইকোর্ট। বুধবার দিল্লিতে নতুন করে ৭৪৮৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩১ জনের। একদিনে দিল্লিতে মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৮৪ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪২ হাজার ৪৫৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৯৪৩ জনের। দিল্লিতে করোনায় মৃত্যুহার ১.৫৮ শতাংশ, যা জাতীয় হারের থেকে বেশি। সুস্থতার হার ৮৯.৯ শতাংশ, যা জাতীয় হারের থেকে কম। নভেম্বরের শুরু থেকেই সংক্রমণ বাড়তে থাকায় কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয় দিল্লিতে করোনার তৃতীয় ওয়েভ শুরু হয়েছে। তাহলে তারপরেও কেন পদ্দক্ষেপ নিতে এত দেরি হল সেই প্রশ্নই তুলেছে হাইকোর্ট।

```