Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফোর্বস তালিকায় শীর্ষে কোহলি, পিছনে ফেললেন অক্ষয়, সলমনকে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নামকরা অভিনেতাদের পিছনে ফেলে দিয়ে ফোর্বস-এর ভারতীয় সেলিব্রিটিদের তালিকায় শীর্ষ উঠলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনিই প্রথম ক্রীড়াব্যক্তিত্ব যিনি ফোর্বস-এর তালিকায় এক নম্বরে জায়গা পেয়েছেন। কোহলির পরে র

ফোর্বস তালিকায় শীর্ষে কোহলি, পিছনে ফেললেন অক্ষয়, সলমনকে

শেষ আপডেট: 21 December 2019 16:04

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নামকরা অভিনেতাদের পিছনে ফেলে দিয়ে ফোর্বস-এর ভারতীয় সেলিব্রিটিদের তালিকায় শীর্ষ উঠলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনিই প্রথম ক্রীড়াব্যক্তিত্ব যিনি ফোর্বস-এর তালিকায় এক নম্বরে জায়গা পেয়েছেন। কোহলির পরে রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ও তিনে রয়েছেন ভাইজান সলমন খান। সম্প্রতি ফোর্বস-এর তরফে এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় দেখা যাচ্ছে, গত এক বছরে কোহলির আয় ২৫২.৭২ কোটি টাকা। দু’নম্বরে থাকা অক্ষয়ের আয় ২৯৩.২৫ কোটি টাকা। গত বছর এই তালিকায় শীর্ষে ছিলেন আক্কি। এবার তিনি দু’নম্বরে নেমে গিয়েছেন। এই তালিকা প্রকাশের পর ফ্যানরা প্রশ্ন করেছেন বিরাটের থেকে তো অক্ষয়ের রোজগার বেশি। তাহলে বিরাট কী ভাবে এক নম্বরে? তার উত্তরও দিয়েছে ফোর্বস। তাদের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বার্ষিক রোজগার নয়, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোন সেলিব্রিটির কী মূল্য, তার উপরেও এই তালিকায় স্থান পাওয়া নির্ভর করে। এই তালিকার উপরের দিকে স্থান পেতে গেলে দুটি ক্ষেত্রেই উপরের দিকে থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় বিরাটের মূল্য এই মুহূর্তে অনেক বেশি। তাই রোজগার কম হলেও অক্ষয়কে টেক্কা দিয়েছেন তিনি। ফোর্বস-এর তরফে জানানো হয়েছে, কোহলি ম্যাচ ফি, বিসিসিআইয়ের কনট্র্যাক্ট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও ইনস্টাগ্রামের তরফে যে টাকা পান, তা যোগ করে তাঁর বার্ষিক রোজগার হিসেব করা হয়েছে। বিরাট ছাড়াও প্রথম দশে আরও দুই ক্রিকেটার রয়েছেন। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও নয় নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। ফোর্বস জানিয়েছে, খেলা ছেড়ে দেওয়ার পরেও প্রতি বছর এই তালিকায় প্রথম দশেই থাকেন শচীন। চলতি বছর ২৩ নম্বর থেকে এক লাফে ১১ নম্বরে এসে পৌঁছেছেন বিরাটের ডেপুটি রোহিত শর্মা। এছাড়াও এই তালিকায় যেসব ক্রিকেটাররা রয়েছেন তাঁরা হলেন, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এছাড়াও এই ১০০ জনের তালিকায় ভারতীয় মহিলা দলের তিন ক্রিকেটার মিতালি রাজ, হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার নাম রয়েছে। ক্রিকেটার ছাড়া যেসব ক্রীড়াব্যক্তিত্ব এই ফোর্বস-এর ১০০ জনের তালিকায় রয়েছেন তাঁরা হলেন, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল, কুস্তিগীর বজরং পুনিয়া, বক্সার মেরি কম, টেনিস তারকা রোহন বোপান্না, ফুটবলার সুনীল ছেত্রী ও গলফার অনির্বাণ লাহিড়ী।

```