Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আকাশ পরিষ্কার, রেডারের সিগনাল পাচ্ছে রোমিও, পোষ্যকে নিয়ে টুইট করে মোদীকে কটাক্ষ ঊর্মিলার

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ চলছিলই। এ বার তাতে সামিল হলেন ‘রঙ্গিলা।’ অভিনয় জগৎ থেকে সদ্য রাজনীতিতে পা দেওয়া ঊর্মিলা মাতণ্ডকর নিজের পোষ্য রোমিওকে নিয়ে টুইট করে রেডার প্রসঙ্গে কটাক্ষ করলেন। টুইটে ঊর্মিলা লেখেন, ‘‘আকাশ পরিষ

আকাশ পরিষ্কার, রেডারের সিগনাল পাচ্ছে রোমিও, পোষ্যকে নিয়ে টুইট করে মোদীকে কটাক্ষ ঊর্মিলার

শেষ আপডেট: 14 May 2019 08:55

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ চলছিলই। এ বার তাতে সামিল হলেন ‘রঙ্গিলা।’ অভিনয় জগৎ থেকে সদ্য রাজনীতিতে পা দেওয়া ঊর্মিলা মাতণ্ডকর নিজের পোষ্য রোমিওকে নিয়ে টুইট করে রেডার প্রসঙ্গে কটাক্ষ করলেন। টুইটে ঊর্মিলা লেখেন, ‘‘আকাশ পরিষ্কার, কোনও মেঘ নেই। তাই আমার পোষ্য রোমিও স্পষ্ট ভাবে রেডারের সিগন্যাল শুনতে পাচ্ছে।’’

বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে কম রাজনৈতি চাপানউতর হয়নি। দিন তিনেক আগে বিজেপি-র ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। যেখানে তিনি বলেন, ‘‘ঝড় বৃষ্টির জন্য অভিযান পিছিয়ে দিতে চেয়েছিলেন বায়ুসেনার কর্তারা। কিন্তু আমি তাঁদের পরামর্শ দিই। বলি, আমি বিশেষজ্ঞ নই। কিন্তু সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছে, মেঘ থাকলে আমরা পাকিস্তানি রেডারের থেকে বাঁচতে পারি।’’ প্রধানমন্ত্রীর দাবি, তাঁর পরামর্শেই নাকি বায়ুসেনার বিমান উড়ে গিয়েছিল বালাকোটের দিকে।

বলিউড থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন ঊর্মিলা। মুম্বইতে তাঁকে প্রার্থীও করেছে কংগ্রেস। উত্তর মুম্বই কেন্দ্রে ঊর্মিলার প্রতিদ্বন্দ্বি বিজেপি-র দোর্দণ্ডপ্রতাপ নেতা গোপাল শেট্টি। মোদীর বিরুদ্ধে ঊর্মিলার এই কটাক্ষ প্রথম নয়। এর আগেও বিবেক ওবেরয় অভিনীত মোদীর বায়োপিক নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, “মোদীর বায়োপিক মানে গণতন্ত্রের ব্যঙ্গ প্রদর্শন।” এ বার ‘ক্লাউডি বেনিফিট’ তত্ত্ব নিয়েও প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন।

রেডারের রেশ কাটতে না কাটতেই মোদীর আরও একটি মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মোদী বলেছেন ৮৮ সালে নাকি ডিজিটাল ক্যামেরায় তিনি এলকে আডবাণীর ছবি তুলে ইমেল করেছিলেন। অথচ তথ্য বলছে ৯৫ সালে ভারতবর্ষে ইন্টারনেট এসেছে। তা নিয়ে অবশ্য ঊর্মিলা কিছু বলেননি এখনও। তবে রেডার নিয়ে ঊর্মিলার টুইট যে ভাবে ভাইরাল হয়েছে, তা দেখে অনেকেই মনে করছেন এর পরের টুইটটাই হয়তো মোদীর ইন্টারনেট ছাড়া ইমেল করা নিয়ে ধেয়ে আসবে। ঊর্মিলাকে এই এবেদনও জানিয়েছেন অনেকে। তবে সেখানে রোমিওর বদলে জুলিয়েটকে দেখতে চেয়েছেন নেটিজেনদের অনেকে।

https://twitter.com/OfficialUrmila/status/1127943975883673604

```