Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ওষুধের জন্য ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী, বদলে তিন তালাক দিলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ থাকায় স্বামীর কাছে ওষুধ কিনতে ৩০ টাকা চেয়েছিলেন যুবতী। আর তার জন্যই তাঁকে তিন তালাক দিলেন স্বামী। শুধু তাই নয়, যুবতীকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি উত্তর প্রদেশের হাপুর জেলায়।

ওষুধের জন্য ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী, বদলে তিন তালাক দিলেন স্বামী

শেষ আপডেট: 13 August 2019 13:34

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ থাকায় স্বামীর কাছে ওষুধ কিনতে ৩০ টাকা চেয়েছিলেন যুবতী। আর তার জন্যই তাঁকে তিন তালাক দিলেন স্বামী। শুধু তাই নয়, যুবতীকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি উত্তর প্রদেশের হাপুর জেলায়। যুবতীর মা অভিযোগ করেছেন, "আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তাই ও স্বামীর কাছে ওষুধ কেনার জন্য ৩০ টাকা চেয়েছিল। কিন্তু এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়। তারপরেই জামাই আমার মেয়েকে তিন তালাক দিয়ে দেয়। ওদের দুটো বাচ্চাকেও মার কাছ থেকে কেড়ে নিয়েছে। মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে।" যুবতী জানিয়েছেন, "আমার তিন বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর কাছে টাকা চাইতে গেলেই আমাকে কথা শোনায়। আমি ওষুধ কেনার জন্য ৩০ টাকা চেয়েছিলাম। সেটা তো দিলই না, উল্টে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি এখন মায়ের কাছে আছি। বাচ্চাগুলোকেও আমার কাছে আসতে দিচ্ছে না।" এই ঘটনার পর থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবতী। হাপুর জেলার ডিএসপি রাজেশ সিং জানিয়েছেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি। একজন যুবতী অভিযোগ করেছেন, তাঁর স্বামী তাঁকে কয়েকদিন আগে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমরা অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" অগস্টের ১ তারিখ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তাৎক্ষণিক তিন তালাক এ বার থেকে আইনত অপরাধ। কোনও মহিলা যদি অভিযোগ করেন, জোর করে তাঁর স্বামী তাঁকে তালাক দিয়েছেন, তাহলে অভিযুক্তকে তিন বছর পর্যন্ত সাজা হতে পারে। কিন্তু তারপরেও তিন তালাকের ঘটনা আকছাড় ঘটছে। ক'দিন আগেই এক যুবক তাঁর স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন। সেই নিয়ে প্রকাশ্য রাস্তায় যুবতীর ভাইয়ের সঙ্গে মারপিটও হয়েছিল ওই যুবকের।

```