Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তরুণীকে গণধর্ষণ, নির্যাতনের ভিডিও ছড়িয়ে দিল অভিযুক্তরা

দ্য ওয়াল ব্যুরো : এক ১৬ বছরের তরুণীকে গণধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন তরুণের বিরুদ্ধে। ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পলাতক। একজনকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌ

তরুণীকে গণধর্ষণ, নির্যাতনের ভিডিও ছড়িয়ে দিল অভিযুক্তরা

শেষ আপডেট: 24 September 2019 04:45

দ্য ওয়াল ব্যুরো : এক ১৬ বছরের তরুণীকে গণধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন তরুণের বিরুদ্ধে। ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পলাতক। একজনকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার। পুলিশ সূত্রে খবর, রবিবার একটি ধানখেতে ফসল কাটতে গিয়েছিল ওই তরুণী। তখনই পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তিন তরুণ। তাকে টেনে নিয়ে যাওয়া হয় ক্ষেতের মধ্যে। তারপর তাকে গণধর্ষণ করা হয়। সেই গণধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, তরুণীর চিৎকারে সেখানে জড়ো হয় গ্রামের লোকেরা। দু'জন পালিয়ে গেলেও এক অভিযুক্তকে ধরে ফেলে তারা। তারপর শুরু হয় মার। কিল-চড়-ঘুঁষি-লাথি এমনকি লাঠি দিয়েও পেটানো হয় অভিযুক্তকে। তারপর আধমরা অবস্থায় তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তরুণী বয়ানে বলে, "আমি খেতে ফসল কাটতে গিয়েছিলাম। তখনই তিনজন আমাকে জোর করে খেতের মাঝে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একজন সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আমি কোনওরকমে নিজেকে ছাড়িয়ে চিৎকার করতে থাকি। তখনই গ্রামের লোকেরা চলে এলে ওরা পালিয়ে যায়। নাহলে আমাকে মেরেও ফেলতে পারত।" ধর্ষিতা তরুণী ও তাঁর পরিবার রবিবারই থানায় অভিযোগ জানাতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। তারপরে থানার সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অবশেষে ঘটনার তদন্তভার নেয় পুলিশ। প্রয়াগরাজ জোনের সিনিয়র পুলিশ অফিসার সুজিত পাণ্ডে জানিয়েছেন, যে দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে, তাঁদের বরখাস্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণের নাম মহম্মদ নাজিম। বয়স ২০ বছর। বাকি দুই তরুণ মহম্মদ ছোটকা ও মহম্মদ বড়কা পলাতক। অভিযুক্ত দুই ভাইয়ের খোঁজ করছে পুলিশ। সুজিত পাণ্ডে জানিয়েছেন, এই ঘটনায় পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে। তারা দুই অভিযুক্তকে খুঁজছে। শিগগির তাদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট এলেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।  

```