Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

#Breaking: ডাক্তারদের কর্মবিরতি ও রাজনৈতিক হিংসা নিয়ে নবান্নের কাছে জোড়া রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে ডাক্তারদের কর্মবিরতি ও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার কারণ জানতে চেয়ে এ বার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি অ্যাডভাইসারি দিয়ে এই রিপোর্ট তলব করা হয়েছে। বলা হয়ে

#Breaking: ডাক্তারদের কর্মবিরতি ও রাজনৈতিক হিংসা নিয়ে নবান্নের কাছে জোড়া রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

শেষ আপডেট: 15 June 2019 09:51

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে ডাক্তারদের কর্মবিরতি ও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার কারণ জানতে চেয়ে এ বার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি অ্যাডভাইসারি দিয়ে এই রিপোর্ট তলব করা হয়েছে। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে হবে নবান্নকে। জানা গিয়েছে, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতি পালন করছেন এবং কেন সেই অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হলো না, তা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানান, ডাক্তারদের এই কর্মবিরতির যাতে সমাধান করা সম্ভব হয়, সে ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। পরের দিনই পাঠানো হলো এই অ্যাডভাইসারি। এ ছাড়াও ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এই অ্যাডভাইসারিতে বলা হয়েছে, ২০১৬ সালে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ৫০৯টি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ১০৩৫টি। ২০১৯ সালে ইতিমধ্যেই ৭৭৩টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।   জানানো হয়েছে, ২০১৬ সালে রাজনৈতিক সংঘর্ষের শিকার হয়েছিলেন ৩৬ জন। ২০১৮ সালে তা বেড়ে হয় ৯৬। ২০১৯ সালে ইতিমধ্যেই ২৬ জন নিহত হয়েছেন এই সব রাজনৈতিক সংঘর্ষে। কেন বারবার এই ধরণের ঘটনা ঘটছে, তার কারণ জানতে চেয়েই রিপোর্ট তলব করেছে অমিত শাহের মন্ত্রক। এর আগে সন্দেশখালিতে দুই বিজেপি কর্মী ও এক তৃণমূল কর্মী খুনের ঘটনার পরেও ৯ জুন রাজ্যকে অ্যাডভাইসারি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার উত্তরে রাজ্যের তরফে জানানো হয়, এই সংঘর্ষের ঘটনা বিক্ষিপ্ত। রাজ্যের শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণেই আছে। তার ৬ দিনের মাথায় ফের রাজ্যকে অ্যাডভাইসারি পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক।

```