Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

উপসর্গ দেখা দিলে লুকোবেন না, নিজের সঙ্গে অন্যদেরও বাঁচান, আবেদন স্বাস্থ্যমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সুস্থ হয়ে ওঠার হার বাড়লেও কিছু রাজ্যে এই সংক্রমণ ক্রমাগত বাড়ছে। লকডাউন, কন্টেইনমেন্ট জোন, রেড জোন, একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও সংক্রামিতের সংখ্যা বেড়ে চলাতে এবার মানুষকে আরও বেশি সচেতন হওয়ার

উপসর্গ দেখা দিলে লুকোবেন না, নিজের সঙ্গে অন্যদেরও বাঁচান, আবেদন স্বাস্থ্যমন্ত্রকের

শেষ আপডেট: 11 May 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সুস্থ হয়ে ওঠার হার বাড়লেও কিছু রাজ্যে এই সংক্রমণ ক্রমাগত বাড়ছে। লকডাউন, কন্টেইনমেন্ট জোন, রেড জোন, একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও সংক্রামিতের সংখ্যা বেড়ে চলাতে এবার মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানানো হল, সবাইকে হেলথ সিকিং বিহেভিয়ার বা স্বাস্থ্য সচেতন মনোভাব গড়ে তুলতে হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তিনি বলেন, “আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন মনোভাব গড়ে তুলতে হবে। উপসর্গ দেখা দিলে সেটা লুকোবেন না। হাসপাতালে যান। একটা কথা মাথায় রাখবেন, শুধু নিজেকে নয়, নিজের পরিবার ও অন্যদেরও বাঁচাতে হবে আমাদের। তাই সবসময় সচেতন থাকুন।” কোভিড মোকাবিলায় যে মানুষের সচেতনতা সবথেকে বড় হাতিয়ার তা আগেও অনেকবার বলেছেন লব আগরওয়াল। এদিনও তিনি বলেন, “নিজেদের জীবাণুমুক্ত রাখতে হবে আমাদের। তার জন্য বারবার হাত ধোয়া, নিজেদের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। রাস্তায় বেরলে মাস্ক পরা ও অন্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখুন, সচেতনতার অভাব ও গাফিলতির ফলেই এই ভাইরাস ছড়ায়। তাই কী করতে হবে ও কী করতে হবে না, সেই বিষয়ে যদি আমরা খেয়াল রাখি তাহলে এই সংক্রমণ এমনিই কমে যাবে।”

আরও পড়ুন কোভিড রোগীর মৃদু বা মধ্যম উপসর্গ থাকলে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত কেন, খোলসা করল স্বাস্থ্যমন্ত্রক

এই সচেতনতা বজায় রাখার কথা অবশ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বারবার বলেছেন। সচেতন থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদও জানিয়েছে মোদী। সংবাদমাধ্যম থেকে শুরু করে সেলিব্রিটিরা এই বিষয়ে একাধিক বার্তা দিয়েছেন। যেসব রাজ্যে সংক্রমণ কমেছে, সেখানে মানুষের সচেতনতা একটা বড় কারণ বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গুজব ছড়ানো বন্ধ করার বিষয়েও এদিন সবাইকে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব। তিনি বলেন, এই ভাইরাস কোনও ধর্ম, জাতি দেখে হয় না। এই ভাইরাস ছড়ায় মানুষ থেকে মানুষের মধ্যে। তাই এই পরিস্থিতিতে কোনও গুজব ছড়াবেন না। সরকারের পাশে থাকুন। কোনও খবর, তা গুজব কিনা পরীক্ষা করে নেওয়ার পরেই তা পরিবেশনের জন্য সংবাদমাধ্যমের কাছেও আবেদন করেছেন লব আগরওয়াল।

```