Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গডসে দেশভক্ত ছিলেন, বিতর্কিত মন্তব্যের পর চাপে পড়ে ক্ষমা চাইলেন প্রজ্ঞা

দ্য ওয়াল ব্যুরো: গতকাল মন্তব্য করেছিলেন, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে দেশভক্ত। ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের করা এই মন্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়। এমনকী বিজেপির তরফেও এই মন্তব্যের নিন্দা করা হয়। প্রথমে চাপে পড়ে সাধ্ব

গডসে দেশভক্ত ছিলেন, বিতর্কিত মন্তব্যের পর চাপে পড়ে ক্ষমা চাইলেন প্রজ্ঞা

শেষ আপডেট: 17 May 2019 07:19

দ্য ওয়াল ব্যুরো: গতকাল মন্তব্য করেছিলেন, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে দেশভক্ত। ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের করা এই মন্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়। এমনকী বিজেপির তরফেও এই মন্তব্যের নিন্দা করা হয়। প্রথমে চাপে পড়ে সাধ্বী বলেছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি রাজনৈতিক মহল। অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন খুনের মামলায় অভিযুক্ত এই বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে সাধ্বী প্রজ্ঞা মন্তব্য করেছিলেন, "গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, আছেন ও সারাজীবন থাকবেন।" প্রজ্ঞার করা এই মন্তব্যের পরেই সব বিরোধী দলের থেকে সমালোচনা শুরু হয়। কংগ্রেসের পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া বলেন, "এই ধরণের মন্তব্য বিজেপির সামগ্রিক মনোভাবের পরিচয় দিচ্ছে। এই মন্তব্য করার পর ক্ষমা চাইতে হবে প্রজ্ঞাকে।" মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। প্রজ্ঞার এই মন্তব্যের পর বিজেপির অন্দরেও শুরু হয় সমালোচনা। অনেকেই বলতে থাকেন, দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এই ধরণের মন্তব্যে। তারপরে সাংবাদিকদের সামনে প্রজ্ঞা বলেন, "আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। দলের বন্তব্যই আমার বক্তব্য।" তবে প্রজ্ঞার এই মন্তব্যের পরেও সমালোচনা থামেনি। বিজেপির অনেকে দাবি করেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রজ্ঞাকে। তারপরেই সাংবাদিক সম্মেলন করে মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত প্রজ্ঞা বলেন, "এটা আমার ব্যক্তিগত বক্তব্য ছিল। কাউকে আঘাত দেওয়ার কোনও ইচ্ছা আমার ছিল না। আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। গান্ধীজি এই দেশের জন্য যা করেছেন, তা কেউ ভুলতে পারবে না। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।" তারপরে নিজের টুইটার অ্যাকাউন্টে আবার ক্ষমা চান প্রজ্ঞা। হিন্দিতে টুইট করে তিনি লেখেন, "নাথুরাম গডসেকে নিয়ে আমার মন্তব্যের জন্য দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মন্তব্য ভুল ছিল। জাতির জনক মহাত্মা গান্ধীকে আমি খুব শ্রদ্ধা করি।" অবশ্য ক্ষমা চেয়েও যে তিনি পুরোপুরি পার পেয়ে গিয়েছেন তা নয়। মধ্যপ্রদেশের মালওয়া জেলার নির্বাচনী আধিকারিক এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। কিছুদিন আগে দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান মন্তব্য করেছিলেন, গান্ধীকে হত্যা করেছেন গডসে। তাহলে ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। এই মন্তব্যকে কটাক্ষ করেই মন্তব্য করেন বিজেপি প্রার্থী স্বাধ্বী প্রজ্ঞা। তারপরেই শুরু হয় এই সমালোচনা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-supreme-court-announces-the-verdict-of-rajib-kumar-case-2/

```