নিজের বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় টেলিতারকার দেহ, ধন্দে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার হলেন কেরলের জনপ্রিয় শেফ এবং অভিনেত্রী জাগি জন। রান্নাঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
পুলিশ সূত্রে খবর, কেরলের কুরাভ
শেষ আপডেট: 24 December 2019 14:36
দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার হলেন কেরলের জনপ্রিয় শেফ এবং অভিনেত্রী জাগি জন। রান্নাঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
পুলিশ সূত্রে খবর, কেরলের কুরাভানকোনামে নিজের মায়ের সঙ্গে থাকতেন জাগি। সোমবার হঠাৎই উদ্ধার হয় তাঁর দেহ। কীভাবে এই জনপ্রিয় দক্ষিণী তারকার মৃত্যু হল তা নিয়ে ধন্দে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সোশ্যাল মিডিয়ার প্রায় সব প্ল্যাটফর্মেই জনপ্রিয় ছিলেন জাগি। টেলিভিশনের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি বিখ্যাত ছিল তাঁর রান্নার শোর ‘জাগী’স কুকবুক’। মডেলিংও করতেন বছর ৪৮-এর এই তারকা। ইনস্টাগ্রামে বরাবরই সপ্রতিভ তিনি। দু'দিন আগেও শেয়ার করেছিলেন ভিডিও। আচমকাই কীভাবে জাগির মৃত্যু হল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

সোমবার কেরলের তিরুঅনন্তপুরমের কুরাভানকোনামে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় জাগির দেহ। পুলিশ সূত্রে খবর, এক বন্ধু সোমবার সন্ধ্যায় জাগিকে ফোনে না পেয়ে তাঁর বাড়িতে যান। তিনিই প্রথম রান্নাঘরে পড়ে থাকতে দেখেন জাগিকে। এরপর পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে জাগির নিথর দেহ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতার দেহ। কীভাবে জাগিকে খুন করা হয়েছে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই সঠিক ভাবে জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে জাগির। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন ছিল না জাগির দেহে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জাগির মাকেও। এই ঘটনার সঙ্গে পারিবারিক শত্রুতা বা প্রেমঘটিত কোনও ঘটনা জড়িয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।