Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা সন্দেহে গাফিলতি! তেলেঙ্গানার হাসপাতালে মৃত্যু তরুণী ও সদ্যোজাত ছেলের

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানায় এক তরুণী ও তাঁর সদ্যোজাত ছেলের মৃত্যুর খবরে গাফিলতির অভিযোগ উঠল একাধিক হাসপাতালের বিরুদ্ধে। করোনা আক্রান্ত কিনা সেই সন্দেহে তাঁদের চিকিৎসায় দেরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণীর স্বামী। সোমবার তেলেঙ্গানার

করোনা সন্দেহে গাফিলতি! তেলেঙ্গানার হাসপাতালে মৃত্যু তরুণী ও সদ্যোজাত ছেলের

শেষ আপডেট: 29 April 2020 05:16

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানায় এক তরুণী ও তাঁর সদ্যোজাত ছেলের মৃত্যুর খবরে গাফিলতির অভিযোগ উঠল একাধিক হাসপাতালের বিরুদ্ধে। করোনা আক্রান্ত কিনা সেই সন্দেহে তাঁদের চিকিৎসায় দেরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণীর স্বামী। সোমবার তেলেঙ্গানার গাদোয়াল জেলার বাসিন্দা ২০ বছরের ওই তরুণীর মৃত্যু হয়। তার আগের দিনই মৃত্যু হয় তাঁর এক দিনের ছেলের। এই ঘটনার পরে তরুণীর স্বামী মহেন্দ্র সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন একাধিক হাসপাতাল তাঁর স্ত্রী ও সন্তানের চিকিৎসায় দেরি করায় তাঁদের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ২৪ এপ্রিল ওই তরুণীর প্রসব যন্ত্রণা হলে তাঁকে গাদোয়াল শহরের হাসপাতালে নিয়ে যান মহেন্দ্র। তরুণীর রক্তাল্পতা ও উচ্চ রক্তচাপের সমস্যা হওয়ায় সেখান থেকে তাঁকে গাদোয়াল লাগোয়া অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গাদোয়াল থেকে কুর্নুল মাত্র ৫০ কিলোমিটার দূরে হলেও সেখানে স্ত্রীকে নিয়ে যেতে পারেননি মহেন্দ্র। কারণ, কুর্নুলে অন্ধ্রপ্রদেশের সবথেকে বেশি কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া যাওয়ায় সেই জেলাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে কাউকে ঢুকতে বা বেরতে দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে স্ত্রীকে মেহবুবনগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যান মহেন্দ্র। কিন্তু সেখান থেকে তাঁকে হায়দরাবাদ যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ফলে হায়দরাবাদের কোটিতে একটা সরকারি হাসপাতালে স্ত্রীকে নিয়ে যান মহেন্দ্র। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের কোভিড পরীক্ষা করতে বলা হয়। কারণ, তাঁরা গাদোয়াল থেকে এসেছেন, যাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন নমুনা পরীক্ষার রেজাল্টে দেরি হওয়ায় দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, অভিযোগ কেজরিওয়াল সরকারের

জানা গিয়েছে, পরের দিন তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। তখন পেটলা বুর্জের একটা সরকারি হাসপাতালে পাঠানো হয় তরুণীকে। সেখানে ২৬ এপ্রিল ছেলের জন্ম দেন তিনি। কিন্তু সদ্যোজাতর শ্বাসযন্ত্রের সমস্যা থাকায় তাকে নিলোফার হসপিটাল ফর চিল্ড্রেনে পাঠানো হয়। সেখানেই পরের দিন মারা যায় সে। এদিকে মহেন্দ্রর স্ত্রীর অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। মহেন্দ্রর অভিযোগ, করোনা সন্দেহে তাঁর গর্ভবতী স্ত্রীকে নিয়ে এত দৌড়ঝাঁপ না করতে হলে হয়তো তাঁর স্ত্রী সন্তান দুজনেই বাঁচত। এই খবর পাওয়ার পরে রাজ্য মানবাধিকার কমিশনের তরফে তেলেঙ্গানার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরকে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

```