Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লকডাউনের মেয়াদ ২ সপ্তাহ বাড়াতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মন্ত্রিসভার বৈঠকে লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের মতে, লকডাউন কীভাবে ধাপে ধাপে তুলে নেওয়া যায় সে ব্যাপারে আলোচনাও হয়েছে সেখানে। কিন্তু এরই মধ্

লকডাউনের মেয়াদ ২ সপ্তাহ বাড়াতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 6 April 2020 15:48

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মন্ত্রিসভার বৈঠকে লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের মতে, লকডাউন কীভাবে ধাপে ধাপে তুলে নেওয়া যায় সে ব্যাপারে আলোচনাও হয়েছে সেখানে। কিন্তু এরই মধ্যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন, ১৫ এপ্রিলেই যেন লকডাউন প্রত্যাহার করা না হয়। তার মেয়াদ যেন অন্তত দু’সপ্তাহ বাড়ানো হয়। দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদে তবলিঘ-ই-জামাতে যোগদানকারীদের থেকেই তেলেঙ্গানায় সংক্রমণ ছড়ানোর হার বেড়েছে। ছ'জন জামাত সদস্যের মৃত্যু হয়েছে ওই রাজ্যে। আক্রান্তের সংখ্যা রোজই প্রায় বাড়ছে। সোমবার পর্যন্ত তেলেঙ্গানায় ৩২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কোভিড সংক্রমণের কারণে মারা গিয়েছেন সাত জন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কে চন্দ্রশেখর রাওয়ের অফিস তথা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে বলা হয়েছে, যেহেতু লকডাউন প্রত্যাহারের ব্যাপারে বস্টন কনস্টালিং গ্রুপ (বিসিজি) সতর্ক করেছে। তাই সে কথা বিবেচনা করে দেখা যেতে পারে। নইলে এই একুশ দিন লকডাউনের উদ্দেশ্যও সফল হবে না। লকডাউন তুলে নিলে ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে। প্রসঙ্গত, সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কদিন আগেই বলেছেন, লকডাউন ১৪ এপ্রিলই উঠে যাবে। কিন্তু তা দুম করে তুলে দেওয়া হবে না। লকডাউন উঠে যেতেই মানুষ ইচ্ছামতো রাস্তায় ঘুরে বেড়াবেন তা চলতে দেওয়া যাবে না। কীভাবে ধাপে ধাপে তা তুলে নেওয়া যায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ চেয়েছেন তিনি। কেন্দ্রের শীর্ষ সারির আমলারা বলছেন, প্রতিটি রাজ্যে সংক্রমণ ছড়ানোর গতিপ্রকৃতি একরকম নয়। তাই লকডাউন প্রত্যাহারের নিয়ম সব রাজ্যে একরকম করলেও চলবে না। যেমন মহারাষ্ট্রে সংক্রমণ ছড়িয়েছে বেশি। সেখানে সংক্রমণ মোকাবিলা নিয়ে উদ্বেগ রয়েছে। আবার উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যে সংক্রমণ ছড়ানোর হার কম। সরকার এ ব্যাপারে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে চলছে। রাজ্যগুলির সঙ্গে সহমতের ভিত্তিতেই এক্সিট স্ট্র্যাটেজি নির্ণয় করা হবে।

```