Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চিদম্বরমকে আর হেফাজতে চাইনা, তিহাড়ে পাঠানো হোক: সুপ্রিম কোর্টে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া তদন্তে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে তারা আর হেফাজতে রাখতে চায় না বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল সিবিআই। এ দিন সর্বোচ্চ আদালতে শুনানির সময় সিবিআইয়ের তরফে আইনজীবীরা বলেন, পি চিদম্বরমকে তদন্ত এজ

চিদম্বরমকে আর হেফাজতে চাইনা, তিহাড়ে পাঠানো হোক: সুপ্রিম কোর্টে সিবিআই

শেষ আপডেট: 3 September 2019 09:34

দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া তদন্তে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে তারা আর হেফাজতে রাখতে চায় না বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল সিবিআই। এ দিন সর্বোচ্চ আদালতে শুনানির সময় সিবিআইয়ের তরফে আইনজীবীরা বলেন, পি চিদম্বরমকে তদন্ত এজেন্সি ইতিমধ্যে জেরা করেছে। এ বার তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিক আদালত। তাঁকে তিহাড়ে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হোক। তবে সিবিআইয়ের আর্জি এ দিন মেনে নেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁরা জানান, ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই তথা পুলিশ হেফাজতেই থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁকে এখন তিহাড় জেলে পাঠানো হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর চিদম্বরমের মামলা নিয়ে ফের শুনানি হবে। চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে, চিদম্বরমের ওই আবেদন নিয়ে বৃহস্পতিবার শুনানি হবে। প্রসঙ্গত, গতকালই পি চদম্বরমের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন যে তাঁকে যেন জেল হেফাজতে তথা তিহাড় জেলে পাঠানো না হয়। চাইলে তাঁকে গৃহবন্দি করার নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতিরা। গত ২১ অগস্ট চিদম্বরমকে তাঁর নয়াদিল্লির বাসভবন থেকে গ্রেফতার করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের অর্থ টানা দু’সপ্তাহ তাঁকে থাকতেই হবে সিবিআই হেফাজতে।

```