Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছাত্রবিক্ষোভে উত্তাল জেএনইউ, সমাবর্তন অনুষ্ঠানের বাইরে বিরাট জমায়েত, পুলিশের সঙ্গে সংঘর্ষ

দ্য ওয়াল ব্যুরো: ফের ছাত্রবিক্ষোভে উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আর বাইরে চলছে ছাত্রবিক্ষোভ। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। ইতিমধ্যেই ছাত্র-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন আন্

ছাত্রবিক্ষোভে উত্তাল জেএনইউ, সমাবর্তন অনুষ্ঠানের বাইরে বিরাট জমায়েত, পুলিশের সঙ্গে সংঘর্ষ

শেষ আপডেট: 11 November 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো: ফের ছাত্রবিক্ষোভে উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আর বাইরে চলছে ছাত্রবিক্ষোভ। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। ইতিমধ্যেই ছাত্র-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ফি বৃদ্ধির বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে জেএনইউতে। ছাত্র জমায়েত হঠাতে ক্যাম্পাসে পুলিশও ঢুকেছে। তবু দাবি থেকে সরেনি ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদের প্রতিনিধিদের বক্তব্য, প্রান্তিক অংশের ছাত্রছাত্রীরা যাতে পড়তে না পারে, সে কারণেই ৪০ শতাংশ ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা পরিস্থিতি যা, তাতে সমাবর্তন কতটা শান্তিতে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। শুধু জেএনইউ নয়। আজকের জমায়েতে দিল্লির অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয় থেকেও পড়ুয়ারা যোগ দিয়েছে জমায়েতে। বেলা পৌনে একটার সময় বাম এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস জানান, আপাতত ছাত্রপ্রতিনিধিরা স্মারকলিপি জমা দিতে গিয়েছে। এখন দেখার কী হয়। তবে হুঁশিয়ারির সুরেই এই বাম ছাত্রনেতা বলেন, “বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট অ্যাজেন্ডা নিয়ে এটা করছে। যারা প্রতিবাদ করছে তাদেরকেই চুপ করাতে চাইছে ক্যাম্পাসে। ছাত্ররা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েই লড়াই করবে।” গত কয়েকবছরে বারবার ছাত্রআন্দোলনের কারণে শিরোনামে এসেছে জেএনইউ। কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যের মতো ছাত্রনেতাদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলাও রুজু হয়েছিল। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। সূত্রের খবর অখিল ভারতীয় বিদ্যার্থী  পরিষদের নেতারাও ক্যাম্পাসে গিয়েছেন। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে আশঙ্কা অনেকের।

```