Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত বিরোধী স্লোগান দিলেই গুলি মারুন, নিদান বিজেপি মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে নাগরিকত্ব বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বলা ‘গোলি মারো’ স্লোগান ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রবিবার কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের মুখে শোনা গিয়েছে এই স্লোগান। এবার ফের সেই কথ

ভারত বিরোধী স্লোগান দিলেই গুলি মারুন, নিদান বিজেপি মন্ত্রীর

শেষ আপডেট: 2 March 2020 14:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে নাগরিকত্ব বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বলা ‘গোলি মারো’ স্লোগান ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রবিবার কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের মুখে শোনা গিয়েছে এই স্লোগান। এবার ফের সেই কথাই বললেন কর্ণাটকের বিজেপি মন্ত্রী বি সি পাতিল। এমনকি এই ব্যাপারে নতুন আইন নিয়ে আসার কথাও বলেছেন তিনি। সোমবার সংবাদমাধ্যমের সামনে কর্ণাটকের কৃষিমন্ত্রী বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই এমন একটা আইন নিয়ে আসার জন্য যাতে ভারত বিরোধী স্লোগান দিলেই সঙ্গে সঙ্গে গুলি মারা যায়। এখনকার দিনে এটা কিছু যুবকের ফ্যাশনে পরিণত হয়েছে। এভাবে দেশবিরোধী স্লোগান দিয়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে তারা।” এর আগেও অবশ্য এই ধরনের কথা বলেছেন বি সি পাতিল। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, যারা দেশবিরোধী কথা বলে তারা করোনাভাইরাসের মতো। এদের বেশি ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। তারপরে মন্ত্রীর কথার প্রতিবাদ করেছিল কংগ্রেস। এদিন ফের তাঁর মন্তব্যের সমালোচনা করা হয়েছে কংগ্রেসের তরফে। তাদের অভিযোগ, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে রাজ্যে অশান্তির চেষ্টা করছেন বিজেপি মন্ত্রী। দিল্লিতে শাহিনবাগে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন এক নির্বাচনী সভা থেকে স্লোগান তুলেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেছিলেন, “দেশ কী গদ্দারো কো..”। উপস্থিত জনতা উত্তর দিয়েছিল, “গোলি মারো … কো।” অনুরাগের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। তীব্র প্রতিবাদ করেছিল আম আদমি পার্টি। তারপর দিল্লির বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির। হারের পর দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেছিলেন, কিছু নেতার উস্কানিমূলক মন্তব্যের জন্যই বিজেপিকে হারতে হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্বীকার করে নিয়েছিলেন ‘গোলি মারো’ স্লোগান দেওয়া উচিত হয়নি। তারপরেও অবশ্য নিজেদের অবস্থান থেকে সরে আসছেন না কিছু বিজেপি নেতা। প্রভাব পড়ছে কর্মীদের মধ্যেও। তাই তো কখনও কলকাতার রাজপথে শোনা যাচ্ছে ‘গোলি মারো’ স্লোগান। কখনও আবার কর্ণাটকের বিজেপি মন্ত্রী এই ব্যাপারে আইন নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন।

```