Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আজ দিল্লিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি, উত্তর ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, জানাল মৌসম ভবন

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র ঘূর্ণিঝড় উমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা। এ বার ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। তবে এ বার উষ্ণপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামী কয়েক দিন উত্তর - পশ্চিম, ম

আজ দিল্লিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি, উত্তর ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, জানাল মৌসম ভবন

শেষ আপডেট: 24 May 2020 05:56

দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র ঘূর্ণিঝড় উমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা। এ বার ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। তবে এ বার উষ্ণপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামী কয়েক দিন উত্তর - পশ্চিম, মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশ জুড়ে দেখা দেবে উষ্ণপ্রবাহ। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে গতকাল থেকে বেশি গরম পড়েছে রাজধানীতে। রাজস্থানের চারুর তাপমাত্রা শনিবার ছিল সর্বোচ্চ ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল ভারতের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪২- ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল শনিবার। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় উমফানের পর আবহাওয়ায় বদল হচ্ছে। ভারতের মধ্য, উত্তর - পশ্চিম ও পশ্চিম অংশে বইতে শুরু করেছে শুষ্ক উত্তর পশ্চিমী বায়ু। এই বায়ুপ্রবাহের ফলে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আগামী কয়েক দিন এই দৃশ্যই দেখা যাবে। মধ্য ভারতে লু বইতে দেখা যাবে। সেইসঙ্গে উষ্ণপ্রবাহ দেখা যাবে। সাধারণত কোনও সমতল জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি, উপকূল এলাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ও পাহাড়ি এলাকার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে উষ্ণপ্রবাহের সতর্কতা জারি করা হয়। স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি বেশি তাপমাত্রা ও টানা দু'দিন কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তখন তাকে উষ্ণপ্রবাহ বলা হয়। মৌসম ভবনের আধিকারিক নরেশ কুমার জানিয়েছেন, "উমফানের পরেই এই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। ১৫-১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর পশ্চিমী বায়ুপ্রবাহ শুরু হয়েছে। তার জেরে আগামী কয়েক দিন রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার ও তেলেঙ্গানার কিছু এলাকায় উষ্ণপ্রবাহ দেখা যাবে। ২৭ তারিখ পর্যন্ত এই আবহাওয়া চলবে। তারপর থেকে ফের আবহাওয়া স্বাভাবিক হবে।"

```