Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অনিল আম্বানির কাছে ব্যক্তিগত গ্যারান্টিতে ১২০০ কোটি টাকা আদায়ের প্রস্তুতি শুরু স্টেট ব্যাঙ্কের

দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি অনিল আম্বানির কাছ থেকে দুটি ব্যক্তিগত গ্যারান্টি বাবদ অন্তত ১২০০ কোটি টাকা আদায় করার প্রস্তুতি শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিজের দুটি কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটে

অনিল আম্বানির কাছে ব্যক্তিগত গ্যারান্টিতে ১২০০ কোটি টাকা আদায়ের প্রস্তুতি শুরু স্টেট ব্যাঙ্কের

শেষ আপডেট: 15 June 2020 05:33

দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি অনিল আম্বানির কাছ থেকে দুটি ব্যক্তিগত গ্যারান্টি বাবদ অন্তত ১২০০ কোটি টাকা আদায় করার প্রস্তুতি শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিজের দুটি কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে স্টেট ব্যাঙ্কের কাছে এই ঋণ নিয়েছিলেন অনিল আম্বানি। কিন্তু সেই ঋণ শোধ করতে পারেননি তিনি। তাই ব্যাঙ্ক তাঁর উপর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করে। তারপরেই ব্যাক্তিগত গ্যারান্টি বাবদ ঋণ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে আবেদন করেন অনিল আম্বানি। এই সমস্যা মেটানোর জন্য এক আধিকারিক নিয়োগ করার আবেদন করেন তিনি। তারপরেই এই ঋণ মেটানোর জন্য ব্যক্তিগত গ্যারান্টি দেওয়ার কথা জানান তিনি। এশিয়ার ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি আগেই এই ধরনের সমস্যায় পড়েছেন। একবার শেষ মুহূর্তে তাঁর হয়ে টাকা দিয়েছিলেন মুকেশ। তার ফলে জামিন পান ৬০ বছর বয়সী অনিল। জেলের সাজা পেতে হয়নি তাঁকে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দেউলিয়া আইনের আওতায় অনিল আম্বানির কাছ থেকে অন্তত ১২০০ কোটি টাকা আদায় করতে চাইছে এসবিআই। এই বিষয়ে অনিল আম্বানির মুখপাত্র জানিয়েছেন, রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে স্টেট ব্যাঙ্কের কাছে এই ঋণ নিয়েছিলেন অনিল আম্বানি। ব্যক্তিগত ঋণ ছিল না। তাও নিজের ব্যক্তিগত গ্যারান্টিতে ঋণ ফেরত দেওয়ার কথা বলেছেন তিনি। ওই মুখপাত্র আরও জানিয়েছেন, মার্চ মাসেই এসবিআইয়ের তরফে ব্যক্তিগত গ্যারান্টিতে ঋণের টাকা দেওয়ার প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের অনুমতি পেলেই কাজ শুরু হয়ে যাবে।

```