Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভারতকে না জানিয়েই 'সমঝোতা এক্সপ্রেস' বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

দ্য ওয়াল ব্যুরো : বুধবার হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রা। কিন্তু তা যে সাময়িক নয়, সেটা পরের দিনই বিবৃতি দিয়ে বুঝিয়ে দিল পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে সৌহার্দ্যের নজির হিসাবে এক দশকেরও বেশি সময় ধরে চলা সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বন

ভারতকে না জানিয়েই 'সমঝোতা এক্সপ্রেস' বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

শেষ আপডেট: 28 February 2019 10:00

দ্য ওয়াল ব্যুরো : বুধবার হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছিল যাত্রা। কিন্তু তা যে সাময়িক নয়, সেটা পরের দিনই বিবৃতি দিয়ে বুঝিয়ে দিল পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে সৌহার্দ্যের নজির হিসাবে এক দশকেরও বেশি সময় ধরে চলা সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বন্ধ করে দিল পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রক থেকে একটা বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এই বিবৃতিতে বলা হয়েছে, "ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেটা বিচার করেই বৃহস্পতিবার থেকে দু'দেশের মধ্যে চলা এই সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। দু'দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হলে আবার এই ট্রেন চলাচল শুরু হবে। ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।" পাকিস্তানের দিক থেকে এই ট্রেন ছাড়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল ৮টায়। এই বৃহস্পতিবার ১৬ জন যাত্রী নিয়ে ছাড়ার কথা ছিল এই সমঝোতা এক্সপ্রেসের। কিন্তু লাহোর স্টেশন থেকে ছাড়েনি ট্রেন। যাত্রীদের জানিয়ে দেওয়া হয়, তাঁরা যেন লাহোর স্টেশনে না আসেন। এই ট্রেন এখন বন্ধ থাকবে। ভারতের দিক থেকে এই ট্রেন প্রতি বুধবার ও রবিবার রাত ১১টা ১০মিনিটে পুরনো দিল্লি স্টেশন থেকে ছাড়ে। অন্যদিকে বুধবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, দিল্লি ও আট্টারির মধ্যে সমঝোতা এক্সপ্রেস নির্দিষ্ট সূচি মেনেই চলবে। ভারতের তরফে এই ট্রেন বন্ধ করার কোনও রকম নির্দেশ দেওয়া হয়নি। পাকিস্তানের তরফেও ভারতকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, "সমঝোতা এক্সপ্রেস নিয়ে এখনও কোনও নির্দেশ পাইনি আমরা। সুতরাং, সূচি মেনেই এই ট্রেন চলবে।" ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ে জইশ ই মহম্মদের আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জওয়ান শহিদ হন। তারপরেই পাকিস্তানের উপর থেকে 'মোস্ট ফেবারড নেশনের' তকমা কেড়ে নেয় নয়াদিল্লি। পাকিস্তানি পণ্যের উপর শুল্ক ২০০ শতাংশ করে দেওয়া হয়। তারপরেই পুলওয়ামা হামলার ঠিক ১৩ দিনের মাথায় মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ, লস্কর ও হিজবুলের প্রশিক্ষণ শিবিরে ১০০০ কেজি বিস্ফোরণ ঘটায়। এই হামলায় অন্তত ৩৫০ জঙ্গি নিহত হয়। তারপর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। উরি সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারত। তারপরেই সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নিল পাকিস্তান।

আরও পড়ুন

https://thewall.in/news-national-pakistan-wants-to-discuss-with-india-about-release-of-wing-commander-abhinandan/  

```