Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সন্ত্রাস ঠেকাতে আঘাত হানতে তৈরি ভারতীয় সেনা, দায়িত্ব নিয়েই পাকিস্তানকে তোপ সেনাপ্রধানের

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে চিফ অফ ডিফেন্স স্টাফ করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নারাভানে। আর দায়িত্ব নেওয়ার পরেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দিকে তোপ দাগলেন নতুন সেনাপ্রধান। বললেন, পাকিস্তান

সন্ত্রাস ঠেকাতে আঘাত হানতে তৈরি ভারতীয় সেনা, দায়িত্ব নিয়েই পাকিস্তানকে তোপ সেনাপ্রধানের

শেষ আপডেট: 31 December 2019 16:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে চিফ অফ ডিফেন্স স্টাফ করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নারাভানে। আর দায়িত্ব নেওয়ার পরেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দিকে তোপ দাগলেন নতুন সেনাপ্রধান। বললেন, পাকিস্তান যদি সন্ত্রাস বন্ধ না করে তাহলে আঘাত হানার অধিকার ভারতীয় সেনার রয়েছে, এবং আঘাত হানতে তৈরি আছে ভারতীয় সেনা। মঙ্গলবারই সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন নারাভানে। তারপরেই সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, “যারা সন্ত্রাসে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া জবাব দিতে তৈরি আমরা। পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে তাহলে হামলা করার অধিকার আমাদের রয়েছে। সন্ত্রাসের ঘাঁটিতে আঘাত হানতে প্রস্তুত ভারতীয় সেনা।” নারাভানে আরও বলেন, “যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি রাখা হবে ভারতীয় সেনাকে। এটাই এখন আমার প্রধান লক্ষ্য।” জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীরের একাধিক লঞ্চপ্যাড থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এই প্রসঙ্গে নতুন সেনাপ্রধান বলেন, “বিভিন্ন লঞ্চপ্যাড থেকে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে জঙ্গিরা। আমাদের কাছে সব খবর আছে। কিন্তু সেই অনুপ্রবেশ ঠেকানোর জন্য তৈরি ভারতীয় সেনা।” এই সন্ত্রাসের পিছনে যে পাক সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে তাও বলেন নারাভানে। তিনি বলেন, “এইসব সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে যে আমাদের প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদত রয়েছে তাও সবার জানা। পাকিস্তান বরাবরই সন্ত্রাসকে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বছরের পর বছর ধরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান। এটা বেশিদিন চলতে পারে না। মানুষকে বেশিদিন বোকা বানিয়ে রাখা যায় না। কাশ্মীরের মানুষও এখন সেটা বুঝতে পারছেন।”

আরও পড়ুন ১০২ লক্ষ কোটির বিনিয়োগ, বছর শেষে বড় ঘোষণা মোদী সরকারের

এই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটানোর চেষ্টা করলে ভারতীয় সেনা যে ফের সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য প্রস্তুত তাও এদিন বলেন নারাভানে। তিনি বলেন, “এর আগেও আমরা পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিদের খতম করেছি। যদি ফের ওরা সন্ত্রাস চালানোর চেষ্টা করে তাহলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। আর তার দায় নিতে হবে পাকিস্তানকেই।”

```