Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কে বলেছে মন্দা চলছে দেশে, এক দিনেই তো তিনটি সিনেমা ১২০ কোটি টাকার ব্যবসা করেছে: মোদীর মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সদ্য গতকালই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, অগস্ট মাসে শিল্পে উৎপাদন জুলাইয়ের থেকেও কমে গিয়েছে। শিল্পে বৃদ্ধি হয়েছে (-)১.১ শতাংশ। শুধু তা না, লাগাতার ১১ মাস ধরে গাড়ি বিক্রিও কমেছে। কিন্তু ভোট ব

কে বলেছে মন্দা চলছে দেশে, এক দিনেই তো তিনটি সিনেমা ১২০ কোটি টাকার ব্যবসা করেছে: মোদীর মন্ত্রী

শেষ আপডেট: 12 October 2019 14:34

দ্য ওয়াল ব্যুরো: সদ্য গতকালই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, অগস্ট মাসে শিল্পে উৎপাদন জুলাইয়ের থেকেও কমে গিয়েছে। শিল্পে বৃদ্ধি হয়েছে (-)১.১ শতাংশ। শুধু তা না, লাগাতার ১১ মাস ধরে গাড়ি বিক্রিও কমেছে। কিন্তু ভোট বাজারে সে কথা বলা যায় কি! যায় না। তাই মোদী মন্ত্রিসভার আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নতুন তত্ত্ব খাঁড়া করলেন দেশে আচ্ছে দিনই চলছে। মহারাষ্ট্রে বিধানসভা ভোট আসন্ন। এ দিন সেখানে প্রচারে গিয়েছিলেন রবিশঙ্কর। তার পর সাংবাদিক বৈঠক করে বলেন, “দেশে অর্থনৈতিক মন্দা কোথায় চলছে? এই তো বলিউডের অন্যতম বিশেষজ্ঞ কোমল নাহাটা জানিয়েছেন, গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তিনটি ছবি ১২০ কোটি টাকার ব্যবসা করেছে”। সদ্য মুক্তি পাওয়া ওই তিন ছবির নামও করেন রবিশঙ্কর,- ওয়ার, জোকার ও সায়রা! https://twitter.com/KomalNahta/status/1183019913503559680 জোর করে তথা হো হো করে কৃত্রিম হাসির জন্য বিজেপি-র ঘরোয়া আড্ডায় এক সময়ে রবিশঙ্করকে নিয়ে মস্করা করতেন প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ দিনও সাংবাদিক বৈঠকে রবিশঙ্করকে দেখে মনে হয় যেন জোর করেই হাসার চেষ্টা করছেন তিনি। নাহাটা প্রসঙ্গ টেনে তিনি এর পরেই বলেন, “আপনারাই বলুন অর্থনীতির অবস্থা খারাপ হলে মানুষ সিনেমা দেখতে যায়?” রবিশঙ্করের এই যুক্তি নিয়ে এ দিন তুমুল বিতর্ক ও টিপ্পনি চলেছে সর্বভারতীয় রাজনীতিতে। সোশ্যাল মিডিয়াতেও তা একপ্রকার মজা-মস্করার রসদ হয়ে উঠেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, “দিনে ডাকাতি বলে একটা শব্দ রয়েছে। এও অনেকটা তারই মতো”। তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার দাঁড়াতে পারে টেনেটুনে ৬.১ শতাংশ। মুডিজের মতো আন্তর্জাতিক রেটিং সংস্থাও জানিয়েছে যে ২০১৯-২০ আর্থিক বছরে ভারতে বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৫.৮ শতাংশে। শুধু তা নয়, সদ্য দায়িত্ব নেওয়া ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তথা আইএমএফের সভাপতি ক্রিস্টিনাও জানিয়েছে যে বিশ্বজনীন মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে। এর সব থেকে প্রভাব পড়তে পারে ভারতে। তার পরেও যে ভাবে কেন্দ্রের মন্ত্রী ডাহা মিথ্যা বলছেন এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তা সত্যিই লজ্জাজনক। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```