Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব্যাডমিন্টন কোর্ট থেকে ককপিট, ফাইটার জেট চালাচ্ছেন পিভি সিন্ধু

দ্য ওয়াল ব্যুরো: র‍্যাকেট হাতে কোর্টে তাঁকে দাপিয়ে বেড়াতে দেখেছে গোটা বিশ্ব। কিন্তু তাই বলে আকাশেও যে তিনি সমান সাবলীল, তা হয়তো জানা ছিল না কারও। শনিবার দেশের প্রথম মহিলা কো-পাইলট হিসেবে হালকা যুদ্ধবিমান ( লাইট কমব্যাট এয়ারক্রাফট ) 'তেজস' ও

ব্যাডমিন্টন কোর্ট থেকে ককপিট, ফাইটার জেট চালাচ্ছেন পিভি সিন্ধু

শেষ আপডেট: 23 February 2019 10:11

দ্য ওয়াল ব্যুরো: র‍্যাকেট হাতে কোর্টে তাঁকে দাপিয়ে বেড়াতে দেখেছে গোটা বিশ্ব। কিন্তু তাই বলে আকাশেও যে তিনি সমান সাবলীল, তা হয়তো জানা ছিল না কারও। শনিবার দেশের প্রথম মহিলা কো-পাইলট হিসেবে হালকা যুদ্ধবিমান ( লাইট কমব্যাট এয়ারক্রাফট ) 'তেজস' ওড়ালেন পুসরলা ভেঙ্কট সিন্ধু। বেঙ্গালুরুতে আয়োজিত 'এরো ইন্ডিয়া ২০১৯' শোয়ে এই কাণ্ড করে দেখালেন সিন্ধু। এই তেজস যুদ্ধবিমান তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। হ্যাল-এর কারখানায় তৈরি এই যুদ্ধবিমানকে এ দিনের শোয়ে প্রদর্শন করে দেখানো হয়। এই অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সিন্ধু বলেন, "এই সম্মান পেয়ে আমি গর্বিত। আমাকে সব প্রযুক্তিই দেখিয়ে দিয়েছিলেন বিমানের পাইলট।" বিমানের সামনের সিটে বসেছিলেন ফ্লাইং কম্যান্ডার। পিছনের সিটে সিন্ধু। বিমান ওড়ানোর পর ফ্লাইং কম্যান্ডার বলেন, "খুব সহজেই সবকিছু শিখে গিয়েছিলেন সিন্ধু। বিমানের গতি ও উচ্চতার সঙ্গেও সহজেই মানিয়ে নিয়েছিলেন। ড্যামের কাছে তো আমরা কিছু কসরতও করে দেখিয়েছি। মিনিট পাঁচেক তো সিন্ধু নিজেই বিমান চালিয়েছে।" মহিলা দিবস উদযাপন করতে বেঙ্গালুরুতে এয়ার শো'র আয়োজন করা হয়েছে। এই শোয়ের চতুর্থ দিনে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার বেসে এই শো হচ্ছিল। সিন্ধু ছাড়াও আরও তিন মহিলা পাইলট রাশিয়ান মিগ-২১ বিমানের উন্নত ভার্সন হক-আই বিমান চালিয়েছেন। এই অনুষ্ঠান শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এর আগে এই সপ্তাহেই সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতও এই যুদ্ধবিমান চালিয়েছিলেন। উড়ানের শেষে তিনি বলেন, "আমার মনে হয়, এটা খুব ভালো যুদ্ধবিমান। এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা সাধারণ কিছু কসরত করেছি। ৩০ মিনিট আমরা এই বিমান উড়িয়েছি।" হাল-এর কারখানায় তৈরি এই তেজস যুদ্ধবিমান হলো মূলত এক ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। এরো ইন্ডিয়া ২০১৯-এ অংশ নেওয়ার জন্য তেজসকে বায়ুসেনার তরফে সম্মতি জানানো হয়। প্রত্যেক দু'বছর অন্তর বেঙ্গালুরুতে এই এয়ার শো করা হয়ে থাকে। তবে এই প্রদর্শনী চলাকালীনই পার্কিং লটে একটি ভয়াবহ আগুন লাগে। এই আগুনে প্রায় ১০০টি গাড়িতে আগুন ধরে যায়। সবার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় গাড়িগুলি। ফলে এত সুন্দর অনুষ্ঠানের মধ্যেই তাল কাটে।

আরও পড়ুন

https://thewall.in/news-sports-virat-kohli-breaks-his-silence-on-world-cup-2019-clash-against-pakistan/

```