Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্ব, চলছে বনধ, অসমে জারি ১৪৪ ধারা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মাঝরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। তারপর থেকেই গোটা উত্তর-পূর্ব জুড়ে শুরু হয়েছে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ। ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে ১৬টি বামপন্থী ছাত্র সংগঠন। এই বনধে সামিল হয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্ব, চলছে বনধ, অসমে জারি ১৪৪ ধারা

শেষ আপডেট: 10 December 2019 07:29

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মাঝরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। তারপর থেকেই গোটা উত্তর-পূর্ব জুড়ে শুরু হয়েছে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ। ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে ১৬টি বামপন্থী ছাত্র সংগঠন। এই বনধে সামিল হয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনও। পরিস্থিতি সামলাতে অসমের দুই জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা। সোমবার সংসদে এই বিলের বিরুদ্ধে সওয়াল করেছিল কংগ্রেস, তৃণমূল ও বামেরা। তারপরেও ধ্বনিভোটে পাশ হয়ে যায় এই বিল। তার জেরে আজ বনধের ডাক দেওয়া হয় উত্তর-পূর্বে। অসম, ত্রিপুরা, মণিপুর ও অরুণাচলপ্রদেশে সকাল থেকেই বনধের প্রভাব সর্বাত্মক। রাস্তায় নেমে চলছে স্লোগান দেওয়া। প্রতিবাদে মিছিল নামছে রাস্তায়। বন্ধ দোকানপাট, স্কুল-কলেজ। এই বনধে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। তাঁরাও রাস্তায় নেমে এই বিলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এই বনধের সবথেকে বেশি প্রভাব দেখা দিয়েছে অসমে। গুয়াহাটি, ডিব্রগুড়, জোড়হাট, লখিমপুর, সোনিতপুর প্রভৃতি জায়গায় উত্তাল বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হচ্ছে। অনেক কলেজের পরীক্ষার সূচিতে বদল আনতে হয়েছে। অসমে বনধ সমর্থন করেছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন, অল অসম চুটিয়া স্টুডেন্টস ইউনিয়ন এবং অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন। এই পরিস্থিতি শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার দিকে নজর দেওয়া হয়েছে। অসমের লখিমপুর ও সোনিতপুর জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। যদিও এখনও পর্যন্ত এই বনধকে কেন্দ্র করে কোনও জায়গা থেকে অশান্তি বা সংঘর্ষের খবর আসেনি। মঙ্গলবার মণিপুরের ইম্ফলে আইলিগের ম্যাচে নেরোকা এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে ম্যাচ হবে কিনা তা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। তবে জানা গিয়েছে ইস্টবেঙ্গল দল মাঠে পৌঁছে গিয়েছে। যাতে ভালভাবে খেলা হয়, তার জন্য সবরকমের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

```