Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিয়া কাণ্ডে মোদীকে আক্রমণ প্রিয়ঙ্কার, 'কেমন দিল্লি বানাতে চাইছেন, জবাব দিন প্রধানমন্ত্রী'

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি চালানোর ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। টুইট করে প্রিয়ঙ্কা লেখেন, “এর জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে।” দিল্লি

জামিয়া কাণ্ডে মোদীকে আক্রমণ প্রিয়ঙ্কার, 'কেমন দিল্লি বানাতে চাইছেন, জবাব দিন প্রধানমন্ত্রী'

শেষ আপডেট: 30 January 2020 11:53

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি চালানোর ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। টুইট করে প্রিয়ঙ্কা লেখেন, “এর জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে।” দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের উপর এক হিন্দুত্ববাদীর গুলি চালানোর ঘটনায় তোলপাড় সারা দেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রামভক্ত গোপাল নামের ওই হিন্দুত্ববাদীর ভিডিও এবং ছবি। বৃহস্পতিবার বিকেলে কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এই নেত্রী লেখেন, “বিজেপির এক মন্ত্রী তথা নেতা কয়েকদিন আগেই মানুষের উপর গুলি চালানোর উস্কানি দিয়ে বক্তৃতা দিয়েছিলেন। খুব সম্ভবত সেই কারণেই আজকের এই ঘটনা ঘটেছে।” এর পরই প্রিয়ঙ্কা লেখেন, “প্রধানমন্ত্রীকেই জবাব দিতে হবে, যে তিনি কেমন দিল্লি বানাতে চাইছেন? তাঁরা কি হিংসা, অরাজকতার পক্ষে থাকবেন  নাকি অহিংসার পক্ষে? তাঁরা কি উন্নয়নের পক্ষে থাকবেন নাকি এই সমস্ত ঝামেলা-ঝঞ্ঝাটের পক্ষে?” https://twitter.com/priyankagandhi/status/1222843680035196928 জামিয়া মিলিয়ার সামনে গুলি চালানোর ঘটনায় সাদাব আলম নামের এক ছাত্র জখম হয়েছেন। কিছুদিন আগেই দিল্লির একটি জনসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর স্লোগান তুলেছিলেন, “দেশকি গদ্দারো কো…”, তাতে জনতা গলা মিলিয়েছিল, ” গোলি মারো শালো কো।” এর পরেই এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল প্রকাশ্য রাজপথে। প্রিয়ঙ্কা সেটাকেই ইঙ্গিত করেছেন তাঁর টুইটে। গুলি-কাণ্ড ঘটানোর আগে ফেসবুকে তিনটি লাইভ ভিডিও শেয়ার করেছে রামভক্ত। সেই ভিডিওয় দাবি করেছে, নিজের ধর্ম রক্ষা করতে যাচ্ছে সে। “জামিয়ার গদ্দারদের খেল খতম” করতে সে গুলি চালাবে বলে দাবি করে প্রকাশ্য ভিডিওয়। তাতে বহু মানুষ সমর্থনও করে তাকে।

```