থানা হয়ে গেল ছাদনাতলা, নৌকাডুবিতে বহু মানুষের প্রাণ বাঁচানো যুবকের বিয়ে দিল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: থানায় বসল বিয়ের আসর। পাত্র, পাত্রী, পুরোহিত আর দু'পক্ষের আত্মীয় স্বজন মিলিয়ে সর্বসাকুল্যে ২০ জন লোক। দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন পুলিশ কর্তারা দু'দিন আগে ঘটনাটি ঘটেছে উত্তপ্রদেশের চান্দৌলি জেলায়।
চান্দৌলি জেলার মৌজি গ্রামের বা
শেষ আপডেট: 22 April 2020 13:31
দ্য ওয়াল ব্যুরো: থানায় বসল বিয়ের আসর। পাত্র, পাত্রী, পুরোহিত আর দু'পক্ষের আত্মীয় স্বজন মিলিয়ে সর্বসাকুল্যে ২০ জন লোক। দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন পুলিশ কর্তারা দু'দিন আগে ঘটনাটি ঘটেছে উত্তপ্রদেশের চান্দৌলি জেলায়।
চান্দৌলি জেলার মৌজি গ্রামের বাসিন্দা অনিলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছি গাজীপুর জেলার বাসিন্দা জ্যোতির। গত জানুয়ারি মাসে ঠিক হয় বিয়ে হবে ২০ এপ্রিল। কিন্তু কে জানত এই পরিস্থিতি তৈরি হবে।
পাত্রের ধারণা ছিল ১৪ এপ্রিল লকডাউন উঠে গেলে বিয়ের অনুষ্ঠানে আর কোনও বাধা থাকবে না। কিন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা হতেই বিপাকে পড়ে দুই পরিবার। জানানো হয় পুলিশকে। চান্দৌলি জেলা পুলিশ পাশে দাঁড়ায় অনিলের।
কনেকে গাজীপুর থেকে চান্দৌলিতে নিয়ে আসে পুলিশ। সঙ্গে পরিবারের পাঁচ জনকে। তারপর থানার কমপ্লেক্সের ভিতর যে শিবমন্দির আছে সেখানে বিয়ে দেওয়া হয় অনিল এবং জ্যোতির।
পুলিশ জানিয়েছে, কয়েকবছর আগে চান্দৌলিতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সেই সময়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন অনিল। প্রশাসনের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধার কাজে। সেই কারণেই এই যুবকের বিয়ের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে যাতে হয় তার ব্যবস্থা করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ পুলিশ কর্তারাও।