Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পানশালায় মারধর, শ্লীলতাহানি, অভিযুক্ত অনুপম

দ্য ওয়াল ব্যুরো: পানশালার মধ্যে মারপিট ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। অনুপমের নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন কসবার বাসিন্দা সুরেশ রায় নামের এক ব্যক্তি। পু

পানশালায় মারধর, শ্লীলতাহানি, অভিযুক্ত অনুপম

শেষ আপডেট: 5 January 2020 09:17

দ্য ওয়াল ব্যুরো: পানশালার মধ্যে মারপিট ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। অনুপমের নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন কসবার বাসিন্দা সুরেশ রায় নামের এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে হো চি মিন সরণির একটি পানশালায় বান্ধবী ও কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন সুরেশবাবু। সেখানেই ছিলেন অনুপম হাজরাও। সুরেশবাবুর অভিযোগ, "আমি বন্ধুদের সঙ্গে বসেছিলাম। তখন আমাকে একজন অমুপমকে দেখিয়ে বলল উনি প্রাক্তন সাংসদ। সেটা শুনে আমি বসার জায়গা থেকেই ওনার ছবি তুলি। এর পরেই অনুপমবাবু এসে আমাকে গালিগালাজ করা শুরু করেন। আমি কিছু বলার আগেই মারতে শুরু করেন।" সুরেশবাবু আরও অভিযোগ করেছেন, "অনুপমবাবু আমাকে বলেন, আমি ওয়াই ক্যাটেগরির সিকিউরিটি পাই, চাইলেই এনকাউন্টার করিয়ে দিতে পারি। এরপরেই আমি পানশালা থেকে বেরিয়ে আসতে যাই। তখন বাইরে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে। ফোন ভেঙে দেওয়া হয়েছে। আমার বান্ধবীকেও মারধর ও শ্লীলতাহানি করেছেন অনুপমবাবু।" এই ঘটনার পরেই সুরেশ রায় শেক্সপিয়ার সরণি থানায় অনুপম হাজরার বিরুদ্ধে অভিযোগ করেন। জানা গিয়েছে ৩২৩, ৩৪১, ৩৫৪, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে নিজের বক্তব্য জানিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, "আমি এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সেখানে গিয়েছিলাম। ওই ভদ্রলোক লুকিয়ে আমার ভিডিও করছিলেন। সেটা আমার নিরাপত্তারক্ষী আমাকে জানান। নিরাপত্তারক্ষীই ওনাকে নিষেধ করেন। তারপরেও উনি শোনেননি। ফের ভিডিও করার সময় আমার নিরাপত্তারক্ষী ওনাকে হাতেনাতে ধরে ফেলেন। তারপরেই পানশালার মালিক ওনাকে বের করে দেয়। এই ঘটনাকে আমার বিরুদ্ধে রং চড়িয়ে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল এই কাজ করছে।"

```