Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষক আন্দোলন বিরোধীদের চক্রান্ত, সংসদে মোদীর কটাক্ষে ওয়াক আউট কংগ্রেস, তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: সংসদে কৃষক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদে ওয়াক আউট করল তৃণমূল, কংগ্রেস। এই আন্দোলনের পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তার জবাবেই এই ওয়াক আউট। এদিন সংসদে রাষ্ট্

কৃষক আন্দোলন বিরোধীদের চক্রান্ত, সংসদে মোদীর কটাক্ষে ওয়াক আউট কংগ্রেস, তৃণমূলের

শেষ আপডেট: 10 February 2021 13:42

দ্য ওয়াল ব্যুরো: সংসদে কৃষক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদে ওয়াক আউট করল তৃণমূল, কংগ্রেস। এই আন্দোলনের পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তার জবাবেই এই ওয়াক আউট। এদিন সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের পরে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই কোভিড-১৯ নিয়ে বক্তব্যের পরে কৃষি আইনের প্রসঙ্গ টেনে আনেন মোদী। তিনি বলেন, “এই সরকার ও সংসদ সব সময় কৃষকদের সম্মান করে ও আগামী দিনেও করতে থাকবে।” এর আগে কৃষক আন্দোলন নিয়ে মোদীর বক্তব্যে ‘আন্দোলনজীবী’ ও ‘পরজীবী’ এই দুটি শব্দের প্রয়োগের বিরোধিতা করছিল বিরোধী দলগুলি। মোদীর সেই কথা নিয়ে এদিনও সংসদে রোল ওঠে। বারবার বিরোধীদের শান্ত থাকার বার্তা দিতে থাকেন স্পিকার ওম বিড়লা। তখনই মোদী বলেন, “কৃষি আইন কোনও কৃষকের ক্ষতির জন্য করা হয়নি। কোনও মাণ্ডি বন্ধ হচ্ছে না বা ন্যূনতম সহায়ক মূল্যও বন্ধ হচ্ছে না। কৃষি আইন করার পরে ন্যূনতম সহায়ক মূল্য আরও বেড়েছে। আর এখন কৃষকরা চাইলে নিজেদের ফসল যে কোনও জায়গায় বিক্রি করতে পারবেন।” কোনও বিরোধী দলের নাম না নিলেও বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপনারা যতই চক্রান্ত করুন না কেন আপনারা ব্যর্থ হবেন। কারণ সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। কৃষি আইন বলবৎ হওয়ার পর থেকে কৃষকরা কোনও কিছু হারাননি।” তিনি আরও বলেন, “আজ কংগ্রেস একটা ভেঙে যাওয়া দল। তারা নিজেরাই সংশয়ে ভুগছে। তাই এই ধরনের দল দেশকে বা কাউকে সাহায্য করতে পারে না। আপনারা যদি বাইরের মতো সংসদের ভিতরেও চিৎকার করতে চান তাই করতে পারেন। কিন্তু মিথ্যার পিছনে লুকিয়ে থেকে কিছু হবে না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা শুরু করেন কংগ্রেস ও তৃণমূল সাংসদরা। আর তারপরেই সংসদ থেকে ওয়াক আউট করেন তাঁরা।

```