Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘একতা দিবসে’ সর্দার পটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, সবরমতী সি-প্লেন পরিষেবার উদ্বোধন করবেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: সর্দার বল্লভভাই পটেলের ১৪৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটিকে ‘জাতীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়। শনিবার সকালে গুজরাতের কাভাদিয়ায় সর্দার বল্লভভাই পটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ত

‘একতা দিবসে’ সর্দার পটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, সবরমতী সি-প্লেন পরিষেবার উদ্বোধন করবেন মোদী

শেষ আপডেট: 31 October 2020 04:19

দ্য ওয়াল ব্যুরো: সর্দার বল্লভভাই পটেলের ১৪৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটিকে ‘জাতীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়। শনিবার সকালে গুজরাতের কাভাদিয়ায় সর্দার বল্লভভাই পটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিন কাভাদিয়া-সবরমতী সি-প্লেন পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার দু’দিনের গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তাঁর। সবার আগে সর্দার পটেলের জন্মদিনে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সকাল ৮টা নাগাদ স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে ফুল দিয়ে লৌহমানবকে শ্রদ্ধা জানান তিনি। সেখানে দেশের একতা ও সুরক্ষা বজায় রাখা ও আরও মজবুত করার জন্য একটি বিবৃতিও পরে শোনান তিনি। তারপরেই একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে গুজরাত পুলিশের হাতে থাকা বিভিন্ন অস্ত্র ও তথ্যপ্রযুক্তির প্রদর্শন করা হয়। যোগ দেন রাজ্যের পুলিশ বিভাগের কর্মীরা। সবাইকে শুভেচ্ছা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সকাল ১০টা নাগাদ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপরে সকাল সাড়ে ১১টা নাগাদ কাভাদিয়ায় একটি ওয়াটার এরোড্রামের উদ্বোধন করবেন তিনি। সেখানে থেকে সবরমতী রিভারফ্রন্ট পর্যন্ত একটি সি-প্লেন পরিষেবার উদ্বোধন করবেন তিনি। তারপর সবরমতী রিভারফ্রন্ট থেকে কাভাদিয়া পর্যন্ত ওই একই পরিষেবার উদ্বোধন করবেন তিনি। এর আগে শুক্রবার একতা ক্রুজ পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত এই ফেরি পরিষেবার সূচনা করেন তিনি। একসঙ্গে ২০০ জনকে নিয়ে ৪০ মিনিটে পোঁছবে এই ফেরি পরিষেবা। ফেরিতে করে যেতে দেখা যায় মোদীকেও। তাছাড়া সর্দার পটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধন করেন তিনি। সেখানে জঙ্গল সাফারি করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয়, শুক্রবার একতা মল, চিলড্রেন’স নিউট্রিশন পার্ক, মেডিক্যাল পার্ক ও আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

```