Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ১০০ টাকার কয়েন প্রকাশ মোদীর, দেখে নিন ছবি

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করে ১০০ টাকার কয়েন প্রকাশ করল কেন্দ্র। মঙ্গলবার, ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্ম দিবস। সোমবার এই কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনটিকে সুশাস

অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ১০০ টাকার কয়েন প্রকাশ মোদীর, দেখে নিন ছবি

শেষ আপডেট: 24 December 2018 08:48

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করে ১০০ টাকার কয়েন প্রকাশ করল কেন্দ্র। মঙ্গলবার, ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্ম দিবস। সোমবার এই কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনটিকে সুশাসন দিবস হিসেবে ঘোষণা করেছে বিজেপি। জানা গিয়েছে, এই কয়েনের ওজন ৩৫ গ্রাম। কয়েনের এক দিকে থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি এবং অন্য দিকে থাকবে অশোক স্তম্ভ। দেবনাগরী হরফে লেখা থাকবে বাজপেয়ীর নাম। উল্লেখ থাকবে তাঁর জন্ম ও মৃত্যুর সাল (১৯২৪-২০১৮)। চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। বাজপেয়ীর মৃত্যুর পর তাঁকে স্মরণে রাখতে বেশ কিছু জায়গার নাম করণ করা হয় তাঁর নামে।  ছত্তীসগড়ের নয়া রায়পুর শহরের নাম হয়েছে ‘অটল নগর’। লখনউয়ের বিখ্যাত হজরতগঞ্জ চৌরাহার নাম বদলে হতে চলেছে ‘অটল চক’। নাম বদলের পথে দেরাদুন বিমানবন্দর। এ বার বাজপেয়ী স্মরণে কয়েন প্রকাশ করল কেন্দ্র।

```