Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বারাণসীতে মোদী, ৬৩ ফুট উঁচু দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দিল্লিতে রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সেখানে গেলেন না মোদী। তার বদলে গেলেন নিজের লোকসভা ক্ষেত্র বারাণসীতে। সেখানে ৩০টি প্রকল্প উদ্বোধন করার

বারাণসীতে মোদী, ৬৩ ফুট উঁচু দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 16 February 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দিল্লিতে রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সেখানে গেলেন না মোদী। তার বদলে গেলেন নিজের লোকসভা ক্ষেত্র বারাণসীতে। সেখানে ৩০টি প্রকল্প উদ্বোধন করার কথা মোদীর। সেইসঙ্গে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিও উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। এদিন বারাণসীতে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির একাধিক নেতা-মন্ত্রী। ছিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেলও। সেখানে প্রথমেই দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তির উন্মোচন করলেন মোদী। এই মূর্তি বানানো হয়েছে এক বছর ধরে। বানিয়েছেন ২০০ শিল্পী। মূর্তির সঙ্গেই আরএসএস ভাবাদর্শী পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারেরও উদ্বোধন করেন মোদী। একগুচ্ছ প্রকল্প নিয়ে এদিন বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বারাণসী, উজ্জ্বয়িনী ও ওংকারেশ্বর, এই তিনটি তীর্থস্থানের মধ্যে কাশী মহাকাল এক্সপ্রেসের সূচনা করলেন তিনি। ৪৩০টি শয্যাসম্পন্ন একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালেরও উদ্বোধন করেন মোদী। এদিন বারাণসীর জঙ্গমওয়াড়ি মঠেও যান মোদী। সেখানে পুজো দেন তিনি। এই মঠে শ্রী জগদগুরু বিশ্বারোধ্য গুরুকুলের অনুষ্ঠানে ১৯টি বাষায় লেখা শ্রী সিদ্ধান্ত শিখমণিগ্রন্থের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানের পরে বারাণসীর মানুষদের উদ্দেশে বক্তব্য রাখেন মোদী। ভারতের ধর্ম ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান বারাণসীকে আরও ভালভাবে সাজিয়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে রামলীলা ময়দানে মোদী না গেলেও তাঁর কথা উল্লেখ করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর অন্য কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি। তাঁর আসন খালিই রয়েছে। কেন্দ্রের পরামর্শ নিয়ে হাতে হাত মিলিয়েই কাজ করতে হবে আমাদের।" মোদীর মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ করা হলেও তাঁরাও আসেননি এই অনুষ্ঠানে। তাঁদের মধ্যে অনেকেই অবশ্য উপস্থিত ছিলেন বারাণসীতে।

```