Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আইনস্টাইনেরই কথা টেনে ভুল স্বীকার পীযূষ গোয়েলের, এ বার হয়তো আপত্তি করবেন না নিউটনও!

দ্য ওয়াল ব্যুরো : নিজের বক্তব্যে আইনস্টাইনকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এ বার সেই আইনস্টাইনকে টেনে এনেই সেখান থেকে বেরতে চাইলেন তিনি। এ বার কিন্তু আর আলটপকা কোনও মন্তব্য করেননি পীযূষ। যা বলে

আইনস্টাইনেরই কথা টেনে ভুল স্বীকার পীযূষ গোয়েলের, এ বার হয়তো আপত্তি করবেন না নিউটনও!

শেষ আপডেট: 14 September 2019 15:47

দ্য ওয়াল ব্যুরো : নিজের বক্তব্যে আইনস্টাইনকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এ বার সেই আইনস্টাইনকে টেনে এনেই সেখান থেকে বেরতে চাইলেন তিনি। এ বার কিন্তু আর আলটপকা কোনও মন্তব্য করেননি পীযূষ। যা বলেছেন, তাতে হয়তো এ বার নিউটনও আপত্তি তুলবেন না। সম্প্রতি ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে বলতে গিয়ে পীযূষ গোয়েল বলেছিলেন, "অঙ্ক কষে সবকিছুর সমাধান হয় না। স্বয়ং আইনস্টাইনও অঙ্ক কষে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি।" কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরেই শুরু হয় সমালোচনা। সবাই বলতে থাকেন, মাধ্যাকর্ষণ তো আবিষ্কার করেছিলেন নিউটন, আইনস্টাইন নয়। শনিবার অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন গোয়েল। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের সবার ভুল হয়। আমি নিউটনের জায়গায় আইনস্টাইনের নাম বলে ফেলেছিলেম। কিন্তু এই আইনস্টাইনই তো বলেছিলেন, যে জীবনে কোনও দিন ভুল করেনি, সে নতুন কিছু করার চেষ্টাও করেনি।" তারপরেই উপস্থিত ব্যক্তিদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি সে রকম মানুষ নই, যে ভুল করলে ভুল স্বীকার করব না। আমি যখনই বুঝেছি ভুল করেছি, তখনই আমার ভুল শোধরানোর চেষ্টা করেছি।" পীযূষ গোয়েলের এই ভুল স্বীকারের পর অবশ্য সবাই বলছেন, এ বার আর কোনও ভুল করেননি কেন্দ্রীয় মন্ত্রী। আগেরবার না হয় নিউটনকে দুঃখ দিয়ে ফেলেছিলেন গোয়েল। কিন্তু এ বার তিনি ঠিক কথাই বলেছেন। সত্যিই তো আইনস্টাইন তো নিজেই বলেছিলেন, যারা নতুন কিছু করার চেষ্টা করে, তারা ভুল করে। যারা কোনও দিন ভুল করেনি, তারা নতুন কিছু করার চেষ্টাও করেনি। এ বার আর নিশ্চয় পীযূষ গোয়েলের কথায় দুঃখ পাবেন না নিউটন। তিনিও সমর্থন করবেন কেন্দ্রীয় মন্ত্রীকে।

```