Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়ল, পকেটে টান মধ্যবিত্তের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ফের মেট্রো শহরগুলিতে বাড়ল পেট্রোল- ডিজেলের দাম। গত তিনদিন ধরে বাড়ছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি হয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে। এদিন পেট্রোল ও ডিজেল দুটি জ্বালানি তেলের

পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়ল, পকেটে টান মধ্যবিত্তের

শেষ আপডেট: 9 February 2021 09:56

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ফের মেট্রো শহরগুলিতে বাড়ল পেট্রোল- ডিজেলের দাম। গত তিনদিন ধরে বাড়ছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি হয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে। এদিন পেট্রোল ও ডিজেল দুটি জ্বালানি তেলের দামই ৩৫ পয়সা করে বেড়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৬ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৮৭ টাকা ৩০ পয়সা হয়েছে। অন্যদিকে রাজধানীতে ডিজেলের দাম ৭৭ টাকা ১৩ পয়সা থেকে বেড়ে ৭৭ টাকা ৪৮ পয়সা হয়েছে। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম আবার আরও বেশি। সেখানে পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি হয়েছে ৯৩ টাকা ৮৩ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৮৪ টাকা ৩৬ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেল দুটোরই দাম ৮০-র উপরে। পেট্রোলের দাম লিটার প্রতি ৮৮ টাকা ৬৩ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৮১ টাকা ৬ পয়সা। অন্যদিকে চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৮৯ টাকা ৭০ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮২ টাকা ৬৬ পয়সা। গত ৬ জানুয়ারি থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। তার আগে মাসখানেক একই জায়গায় স্থির ছিল দাম। জানা গিয়েছে, বিশ্বে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পরেই ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করেছে। আর এই ক্রুড অয়েলের দাম বাড়ার ফলেই জ্বালানি তেলের দামও বাড়ছে। জানা গিয়েছে, ইতিমধ্যে অনেক তেলের কোম্পানি যোগানেও কমতি করেছে। তার ফলে চাহিদা পূরণ না হওয়ায় গত ১৩ মাসের মধ্যে মঙ্গলবার সবথেকে বেশি হারে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এইভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় সমস্যায় পড়েছে মধ্যবিত্ত মানুষ।

```