Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হর্ন বাজানোর দাবিতে ট্রাক অবরোধ, শুনলে মুগ্ধ হবেন সেই আওয়াজ

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ভোপালের ব্যস্ত রাস্তা। আর সেই রাস্তাতেই আটকে পড়েছে একটি পেল্লাই ট্রাক। কেন? জ্যাম নাকি? নাহ! স্থানীয় জনতা অবরোধ করে রেখেছে ট্রাকটিকে। ফলে যা হওয়ার তাই হয়েছে। ভর সন্ধেবেলা ব্যস্ত রাস্তায় ট্রাক আটকে যাওয়ায় কয়েক স

হর্ন বাজানোর দাবিতে ট্রাক অবরোধ, শুনলে মুগ্ধ হবেন সেই আওয়াজ

শেষ আপডেট: 27 February 2020 09:05

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ভোপালের ব্যস্ত রাস্তা। আর সেই রাস্তাতেই আটকে পড়েছে একটি পেল্লাই ট্রাক। কেন? জ্যাম নাকি? নাহ! স্থানীয় জনতা অবরোধ করে রেখেছে ট্রাকটিকে। ফলে যা হওয়ার তাই হয়েছে। ভর সন্ধেবেলা ব্যস্ত রাস্তায় ট্রাক আটকে যাওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে পিছনে গাড়ির লাইন লেগে যায়। আর ট্রাক আটকে থাকা জনতার দাবি একটাই, 'অউর একবার।' তাহলেই তাঁরা পথ পরিষ্কার করে দেবেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে ভোপালের রাস্তায় ট্রাক আটকে রেখেছে একদল লোক। ছোট্ট ভিডিওতে তারপরই শোনা যাচ্ছে চমক। দুম করে রাস্তায় নেমে আসছেন প্রতিজ্ঞা ছবির ধর্মেন্দ্র আর হেমামালিনী। কিন্তু কী আরও একবার? ওই ভিডিওতে শোনা যাচ্ছে, ট্রাকের হর্নে মহম্মদ রাফির গান বাজাচ্ছেন চালক। জনতার অনুরোধে বেজে উঠছে 'ইয়ামলা পাগলা দিওয়ানা।' https://twitter.com/Madan_Chikna/status/1232366441292279808?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232366441292279808&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fpeople-in-bhopal-gather-around-truck-ask-driver-to-honk-again-watch-why-2186398 '৭৫- এ মুক্তি পাওয়া সেই ছবির দৃশ্যে দেখা গিয়েছিল একটি জিপের উপরে উঠে গানটা গাইছেন ধর্মেন্দ্র। আর হেমা জানলা দিয়ে উঁকি মারছেন। কিন্তু এখানে হল উল্টো। চালকের আসনে বসে হর্নে উঠল মূর্ছনা। আর রাস্তায় উচ্ছ্বসিত হল জনতা। এমনিতে কত কারণেই তো কত ট্রাককে অবরোধের মুখে পড়তে হয়। বাংলাতেও সেই ছবি প্রায়ই দেখা যায়। কোথাও ধর্মীয় উৎসবের চাঁদা নিতে তো কোথাও রাজনৈতিক দলের মাতব্বরদের টাকা না দিলে চাকা গড়ানো যায় না। কিন্তু এমন ছবি বোধহয় বিরল। জানা গিয়েছে, ওই ট্রাক চালকের স্টাইলই এটা। বিভিন্ন পিচের হর্ন রয়েছে তাঁর গাড়িতে। আর সেটাই তিনি বাজান সুরে সুরে। ভোপালের মানুষ যদি এই জেদ না ধরতেন তাহলে এমন সুরও হয়তো শোনা যেত না।

```