Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাবার থেকে বয়সে বড় লোকের কাছে বিক্রি নাবালিকাকে, ৫০ হাজার টাকায়

দ্য ওয়াল ব্যুরো :  ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল নাবালিকাকে। তাও আবার বউ হিসেবে। রীতি মেনে বিয়ে করে ১০ বছরের নাবালিকাকে নিয়ে গিয়েছিলেন ৩৫ বছরের ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও দেখে স্বামী, নাবালিকার বাবা ও এক দালালকে গ

বাবার থেকে বয়সে বড় লোকের কাছে বিক্রি নাবালিকাকে, ৫০ হাজার টাকায়

শেষ আপডেট: 16 October 2019 15:19

দ্য ওয়াল ব্যুরো :  ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল নাবালিকাকে। তাও আবার বউ হিসেবে। রীতি মেনে বিয়ে করে ১০ বছরের নাবালিকাকে নিয়ে গিয়েছিলেন ৩৫ বছরের ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও দেখে স্বামী, নাবালিকার বাবা ও এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গুজরাতের আসারওয়া এলাকার। এই এলাকায় পুরুষের তুলনায় মেয়ের সংখ্যা কম। তাই বিয়ের সময় বেশিরভাগ ক্ষেত্রেই পণ দেয় ছেলের বাড়ির লোক। আর এক্ষেত্রে ১০ বছরের এক নাবালিকাকে টাকা দিয়ে কিনে বিয়ে করেছিলেন এক ব্যক্তি। তিনি বয়সে নাবালিকার বাবার থেকেও বড়। সবটাই হয়েছিল এক দালালের মাধ্যমে। মঙ্গলবার ওই নাবালিকাকে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেন আসারওয়ার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কে এম জোসেফ। কুবেরনগর এলাকা থেকে উদ্ধার করে ওধাভে একটি মহিলা সুরক্ষা হোমে আপাতত তাকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি ভিডিও পাঠানো হয় জোসেফের অফিসে। সেই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একটি বাচ্চা মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে করছেন। এই ভিডিও দেখেই খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় ওই ব্যক্তির নাম গোবিন্দ ঠাকোর। তারপরেই এক সরকারি আধিকারিক গোবিন্দের বাড়িতে পৌঁছন। সঙ্গে ছিলেন নাবালিকার বাবা। তিনি নিজের মেয়েকে শনাক্ত করেন। তিনি বলেন, অগস্ট মাসে মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। তার বদলে ৫০ হাজার টাকা পান। পুলিশের তরফে জানানো হয়েছে নাবালিকার নাম জগমল গামার। পুলিশের জেরার মুখে গোবিন্দ স্বীকার করেন এক দালালের মাধ্যমে এই বিয়ে ঠিক হয়। প্রথমে ঠিক হয়েছিল তিনি দেড় লক্ষ টাকা দিয়ে কিনে নেবেন জগমলকে। বিয়ের আগে ৫০ হাজার টাকা দিয়েছিলেন গোবিন্দ। কিন্তু বাকি এক লক্ষ টাকা দেননি। তাই নিয়ে দালালের সঙ্গে বচসা হয় তাঁর। তারপরেই দালাল ওই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ভিডিও পাঠানো হয় পুলিশের কাছেও। গোবিন্দ, নাবালিকার বাবা ও দালালের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```