Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

কাশ্মীর ইস্যুতে কোন ৫৮ দেশের সমর্থন রয়েছে? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পাক বিদেশমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকে লাগাতার এই সিদ্ধান্তের বিরোধিতা করছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত, সব জায়গায় কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীর ইস্যুতে কোন ৫৮ দেশের সমর্থন রয়েছে? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পাক বিদেশমন্ত্রী

শেষ আপডেট: 4 October 2019 03:27

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকে লাগাতার এই সিদ্ধান্তের বিরোধিতা করছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত, সব জায়গায় কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি তিনি এও দাবি করেছেন, কাশ্মীর প্রসঙ্গে ৫৮টি দেশের সমর্থন রয়েছে তাঁদের। কিন্তু সেই ৫৮টি দেশ কারা? এই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সম্প্রতি পাক টিভি চ্যানেল এক্সপ্রেস নিউজ-এ একটি অনুষ্ঠান চলাকালীন সাংবাদিক জাভেদ চৌধুরী এই প্রশ্ন করেন বিদেশমন্ত্রীকে। তিনি বলেন, ইমরান খানের এই ৫৮টি দেশের সমর্থনের বিষয়টি বারবার সংবাদমাধ্যমের সামনে তুলেছেন বিদেশমন্ত্রী। তিনি কি বলতে পারবেন সেই দেশুগুলি কারা? এই প্রশ্ন শুনেই মেজাজ হারান বিদেশমন্ত্রী। উত্তর দেওয়া তো দূর, তিনি উলটে তোপ দাগেন সেই সাংবাদিকের উপরেই। কুরেশি প্রশ্ন করেন, "আপনি কার হয়ে কথা বলছেন? আপনি কি আমাকে বলে দেবেন যে কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন করেছে। আপনার যা লিখতে মনে হয় লিখুন।" বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পরেও সাংবাদিক চৌধুরী বলেন, আপনি তো টুইট করেও ইমরান খানের এই কথাকে সমর্থন জানিয়েছেন। এর উত্তরে কুরেশি বলেন, "না না, আমাকে দেখান আমি টুইটে কী লিখেছি? যেটা প্রধানমন্ত্রী লিখেছেন সেটা নয়। আপনি বলেছেন আমি টুইটে লিখেছি। তাহলে আমার টুইট দেখান।" শাহ মেহমুদ কুরেশিকে দেখানো হয় তাঁর টুইটে তিনি এই প্রসঙ্গে ইমরানকে কীভাবে সমর্থন করেছেন। সেটা দেখার পরেও বিদেশমন্ত্রী বলেন, "এতে তো কোনও ভুল নেই। আমি যা লিখেছি সেটাই বিশ্বাস করি। এতে অবাক হওয়ারও কিছু নেই। আপনি কার নির্দেশ ফলো করছেন।" পাকিস্তানকে ৫৮ দেশের সমর্থন প্রসঙ্গে অবশ্য এর আগেও হাসির খোরাক হয়েছেন ইমরান। তিনি বলেছিলেন, রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গে তাঁর বক্তব্যকে ৫৮টি সদস্য দেশ সমর্থন করেছে। কিন্তু আসলে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা ৪৭। তার মধ্যে ভারত-পাকিস্তানও রয়েছে। তাহলে সবাই সমর্থন করলেও তো সর্বোচ্চ ৪৫টি দেশের সমর্থন পাওয়ার কথা ইমরানের। তাহলে ৫৮টি দেশের সমর্থন তিনি কীভাবে পেলেন। সেই দেশগুলির নাম জানানোর দাবি তখনও উঠেছিল। যদিও তার কোনও জবাব দেননি ইমরান।    

```