Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সংসার চালাতে হাতে নিয়েছিলেন তুলি, ইতালির প্রদর্শনীতে ৮০ বছরের আদিবাসী বৃদ্ধার আঁকা ছবি

দ্য ওয়াল ব্যুরো: বয়স যে কেবলই একটা সংখ্যা তা আরও একবার প্রমাণিত হল। মধ্যপ্রদেশের ৮০ বছরের আদিবাসী মহিলার আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে ইতালির প্রদর্শনীতে। এই কীর্তিতে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন যোধাইয়া বাই বৈগা। নিজের শিল্পকর্মে সারাদিন ডুবে রয়

সংসার চালাতে হাতে নিয়েছিলেন তুলি, ইতালির প্রদর্শনীতে ৮০ বছরের আদিবাসী বৃদ্ধার আঁকা ছবি

শেষ আপডেট: 8 October 2019 10:24

দ্য ওয়াল ব্যুরো: বয়স যে কেবলই একটা সংখ্যা তা আরও একবার প্রমাণিত হল। মধ্যপ্রদেশের ৮০ বছরের আদিবাসী মহিলার আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে ইতালির প্রদর্শনীতে। এই কীর্তিতে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন যোধাইয়া বাই বৈগা। নিজের শিল্পকর্মে সারাদিন ডুবে রয়েছেন তিনি। মধ্যপ্রদেশের উমারিয়া জেলার লোরহা গ্রামের বাসিন্দা এই যোধাইয়া বাই বৈগা। প্রায় ৪০ বছর আগে তাঁর স্বামী মারা যান। তারপর একাকীত্বে ভুগতেন। মন ভালো রাখার জন্য ও সংসার চালানোর জন্য হাতে তুলে নিয়েছিলেন তুলি। সেই শুরু। তারপর এত বছর ধরে শুধু ছবিই এঁকেছেন তিনি। সেই ছবি বিক্রি করেই সংসার চলত। অনেকেই তাঁর ছবির তারিফ করতেন। কিন্তু সেই ছবি যে আন্তর্জাতিক মহলে এভাবে প্রদর্শনীতে জায়গা করে নেবে তা স্বপ্নেও ভাবেননি যোধাইয়া। ইতালির মিলানে একটি প্রদর্শনীতে যোধাইয়ার আঁকা ছবি জায়গা করে নিয়েছে। সেখানেও তাঁর ছবির তারিফ হচ্ছে। বিক্রিও হচ্ছে ছবি। এই খবর পাওয়ার পর যোধাইয়া জানান, "আমি সব ধরণের প্রাণী এবং যা কিছু চোখে দেখি তাই আঁকি। ছবি আঁকার জন্য আমি ভারতের নানা অঞ্চল ঘুরেছি। আমি আঁকা ছাড়া এখন আর কিছুই করি না। আমার জীবনসঙ্গী ৪০ বছর আগে মারা যান, তারপর থেকেই আমি আঁকতে শুরু করেছি। বেঁচে থাকার জন্য এবং পরিবারের যত্ন নেওয়ার জন্য আমাকে কিছু করতেই হত। তাই আমি ছবি আঁকাকেই বেছে নিয়েছিলাম।" তিনি আরও বলেন, "আমি খুব আনন্দ পেয়েছি যে আমার ছবি আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে।" যোধাইয়াকে প্রথম থেকে আঁকা শিখিয়েছেন আশিস স্বামী। এই স্বীকৃতি পাওয়ার পর তাঁর বক্তব্য, "নিজের ব্যথা এবং যন্ত্রণাকে পেছনে ফেলে রেখে সবসময় যোধাইয়া আঁকাতে মনোনিবেশ করেছেন। তাঁর চিত্রকর্ম ইতালিতে প্রদর্শিত হচ্ছে। আমি তাঁর জন্য সত্যিই খুশি। তবে আমার মনে হয় যোধাইয়ার আরও অনেক কিছু অর্জন করার রয়েছে। আশা করি আগামী দিনে তা অর্জনও করবেন উনি।"

```