Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মিগ: এত পুরনো গাড়িও কেউ ব্যবহার করেন না, বললেন বায়ুসেনা প্রধান

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা প্রায় প্রতিদিনই উন্নততর অস্ত্র ব্যবহার করছে। কিন্তু সেখানেই ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডাররা এখনও যে সব মিগ ২১ যুদ্ধবিমান চালান, তা প্রায় ৪৪ বছর পুরনো, এমনটাই জানালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার

মিগ: এত পুরনো গাড়িও কেউ ব্যবহার করেন না, বললেন বায়ুসেনা প্রধান

শেষ আপডেট: 20 August 2019 11:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা প্রায় প্রতিদিনই উন্নততর অস্ত্র ব্যবহার করছে। কিন্তু সেখানেই ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডাররা এখনও যে সব মিগ ২১ যুদ্ধবিমান চালান, তা প্রায় ৪৪ বছর পুরনো, এমনটাই জানালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। বায়ুসেনা প্রধান জানান, এত পুরনো গাড়িও মানুষ চালায় না। বহুদিন ধরেই ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমানকে নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলেছেন বায়ুসেনার পাইলটরাও। আর এ বার এই ব্যাপারে খোদ মুখ খুললেন বায়ুসেনা প্রধান ধানোয়া। ভারতীয় বায়ুসেনার আরও আধুনিকীকরণের ব্যাপারে একটি সেমিনারে যোগ দিয়ে এ দিন এই কথা বলেন ধানোয়া। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সেমিনারেই বিএস ধানোয়া বলেন, "আমরা এখনও মিগ ২১ যুদ্ধবিমান চালাই। এই যুদ্ধবিমানগুলি ৪৪ বছর পুরনো। কেউ এত পুরনো গাড়িও চালান না।" বায়ুসেনা প্রধান আরও বলেন, "এই বিমানগুলো রাশিয়া থেকে আনা হয়েছিল। কিন্তু বর্তমানে দেশের ৯৫ শতাংশ মিগ বিমান-এর যন্ত্রাংশ ভারতেই তৈরি হয়। আর তাই রাশিয়ানরা এখন আর এই বিমান ব্যবহার না করলেও ভারতে এই বিমান ব্যবহার করা হয়।" তবে এ দিন এক আশার কথাও শুনিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি জানান, "রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই মিগ ২১ বিমান-এর ব্যবহার এ বার বন্ধ হয়ে যাবে। আমিই হয়তো সেপ্টেম্বর মাসে শেষ এই ধরণের বিমান চালাবো। এরপর সব কিছুই ভারতীয় প্রযুক্তিতে তৈরি হবে।" ১৯৭৩-৭৪ সালে ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মিগ ২১ বিমান আসে। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান যে বিমান নিয়ে পাক বায়ুসেনার এফ ১৬ বিমানের পিছনে ধাওয়া করেছিলেন, তা ছিল এক মিগ ২১ বাইসন বিমান। এই মিগ ২১ বাইসনগুলি হলো মিগ ২১ বিমানের উন্নততর রূপ। ২০০৬ সালে ১১০টি মিগ ২১ বিমানকে উন্নততর মিগ ২১ বাইসন যুদ্ধবিমানে পরিণত করা হয়। এই বিমানগুলিতে আরও শক্তিশালী র‍্যাডার ও যোগাযোগের মাধ্যম রয়েছে। এর ফলে এই বিমান দিয়েই পাক এফ ১৬ বিমানকে ধ্বংস করেছিলেন অভিনন্দন। গত কয়েকবছরে হামেশাই মিগ ২১ বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়। বারবার আঙুল ওঠে বিমানের যন্ত্রের উপর। গত ৪০ বছরে ৮৭২টি মিগ ২১ বিমানের মধ্যে অর্ধেক বিমানই ধ্বংস হয়েছে। এতে শহিদ হয়েছেন অনেক বায়ুসেনার পাইলট। আর তাই এ দিন এই নিয়ে খোলাখুলি মুখ খুললেন বায়ুসেনা প্রধান।

```