Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রমাণ নেই, এখন গল্প সাজাচ্ছে: এফআইআর নিয়ে ঐশী

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আহত ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ ২৬ জন ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এই নিয়েই পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন এই বাম ছাত্রনেত্রী। সরাসরি বলে দিলেন

প্রমাণ নেই, এখন গল্প সাজাচ্ছে: এফআইআর নিয়ে ঐশী

শেষ আপডেট: 7 January 2020 11:04

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় আহত ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ ২৬ জন ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এই নিয়েই পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন এই বাম ছাত্রনেত্রী। সরাসরি বলে দিলেন, “পুলিশের কাছে প্রমাণ নেই। এখন নানান রকম গল্প তৈরি করছে।” ঐশীর দাবি, তিনি যখন মার খেয়ে হাসপাতালে, সেই সময়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঐশীর নেতৃত্বেই ভাঙচুর চালানো হয়েছে সবরমতী হোস্টেলে। সার্ভার রুম ভাঙচুরেও ঐশী ছিলেন বলে অভিযোগ। গত ৩ ও ৪ জানুয়ারি জে এন ইউয়ের ছাত্রদের বিরুদ্ধে দু’টি এফআইআর করা হয়। দ্বিতীয় এফআইআরে ঐশীর নাম আছে। অভিযোগ, তিনি আরও আটজন ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের আক্রমণ করেন। সার্ভার রুমেও ভাঙচুর করেন। ৩ জানুয়ারির এফআইআরে ক’জনের নাম আছে জানা যায়নি। যদিও সার্ভার রুমে ভাঙচুরের অভিযোগেই ওই এফআইআরটি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শনিবার ছাত্রছাত্রীরা সার্ভার রুমে ভাঙচুর করার পর শিক্ষায়তনের টেকনিক্যাল স্টাফেরা সেখানে যান। তাঁরা দেখেন, সার্ভারটি অচল করে দেওয়া হয়েছে। তাঁরা ফের সার্ভার চালু করেন। তাঁদের অভিযোগ, দুপুর একটায় একদল ‘দুষ্কৃতী’ ফের সার্ভার রুমে ঢোকে। যন্ত্রপাতির ক্ষতি করে। বিকাল চারটেয় ফের সার্ভার চালু করা হয়। কর্তৃপক্ষের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর যে আন্দোলন চলছে, তার জেরেই সার্ভার রুম তছনছ করা হয়েছে।

```