Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মহরমের তাজিয়াই বেরোবে না শ্রীনগরে, রাস্তায় ব্যারিকেড, টহল সেনার

দ্য ওয়াল ব্যুরো: ইদের দিনও ঠিক এমনটাই ছবি ছিল শ্রীনগরের। রাস্তায় ভারী বুটের শব্দ। চারদিকে নিরাপত্তার বেড়াজাল। ইদের পর এ বার মহরমের দিনেও থমথমে হয়ে রইল উপত্যকা। বেরোল না মহরমের তাজিয়া। কার্যত ঘরেই কাটালেন বাসিন্দারা। জানা গিয়েছে, শ্রীনগরের

মহরমের তাজিয়াই বেরোবে না শ্রীনগরে, রাস্তায় ব্যারিকেড, টহল সেনার

শেষ আপডেট: 10 September 2019 09:31

দ্য ওয়াল ব্যুরো: ইদের দিনও ঠিক এমনটাই ছবি ছিল শ্রীনগরের। রাস্তায় ভারী বুটের শব্দ। চারদিকে নিরাপত্তার বেড়াজাল। ইদের পর এ বার মহরমের দিনেও থমথমে হয়ে রইল উপত্যকা। বেরোল না মহরমের তাজিয়া। কার্যত ঘরেই কাটালেন বাসিন্দারা। জানা গিয়েছে, শ্রীনগরের রাস্তায় ৫০০ মিটার দূরে দূরে ব্যারিকেড গড়া হয়েছে। মোতায়েন রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে মিলিটারি ট্রাক। শ্রীনগরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের বাস বেশি। ফলে প্রতি বছরই এখানে বিরাট করে পালন করা হয় মহরম। একাধিক তাজিয়া বের হয় রাস্তায়। কিন্তু এ বার সে সব বন্ধ। যদিও রাস্তার দু'ধারে ও লাইট পোস্টে কালো ব্যানার লাগানো হয়েছে। এই ব্যানারে মহরম সংক্রান্ত বিভিন্ন প্রার্থনা লেখা রয়েছে। কিন্তু রাস্তায় লোক নেই। রাস্তায় মোতায়েন সেনা জওয়ানরা কোনও গাড়ি, এমনকী এক সময়ে একাধিক লোককেও হাঁটতে দিচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গুলাম মহম্মদ জানিয়েছেন, "আমরা ছোট থেকে কখনও এই ছবি দেখিনি। ১৯৯০ সালে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু এখন আমাদের ওষুধ কিনতেও যেতে দেওয়া হচ্ছে না। এটা সত্যিই বাড়াবাড়ি।" সেনা সূত্রে খবর, আগে মহরম উপলক্ষ্যে বিশাল তাজিয়া হতো শ্রীনগরে। কিন্তু সম্প্রতি সেই সব তাজিয়া থেকে ভারত-বিরোধী ও সেন-বিরোধী স্লোগান দেওয়া হতো। এই পরিস্থিতিতে সেই ধরণের কোনও তাজিয়া হলে উপত্যকার শান্তি বিঘ্নিত হতে পারে। তাই এই সুরক্ষার কড়াকড়ি করা হয়েছে। কেউ নিজেদের বাড়িত পরব পালন করতে চাইলে তাতে কোনও আপত্তি নেই সেনার। নির্বাচিত এক কর্পোরেটর তনভির পাঠান জানিয়েছেন, "মহরম উপলক্ষ্যে দু-এক জায়গায় তাজিয়া বের করা হয়েছিল। সেখানে সুরক্ষা দিচ্ছিল সেনা। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই ছররা গুলি ছোঁড়া হয়। কাঁদানে গ্যাস ফাটান হয়। তাজিয়া বন্ধ করে দেওয়া হয়। যদি হিন্দুদের অমরনাথ যাত্রার সময় সেনা নিরাপত্তা দিতে পারে, তাহলে আমাদের মহরমের তাজিয়ায় কেন দিতে পারবে না।"

```