Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লোন শোধ হলেই পনেরো দিনে দলিল ফেরাতে ব্যাঙ্কগুলোকে স্পষ্ট নির্দেশ নির্মলার

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি হোক, গাড়ি হোক বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ,- শেষ কিস্তির টাকা জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে গচ্ছিত রাখা দলিল, ডকুমেন্ট ফেরত দিতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে। শুক্রবার বিকেলে শেয়ার মার্কেট বন্ধ হওয়ার পর নয়াদিল্

লোন শোধ হলেই পনেরো দিনে দলিল ফেরাতে ব্যাঙ্কগুলোকে স্পষ্ট নির্দেশ নির্মলার

শেষ আপডেট: 23 August 2019 13:18

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি হোক, গাড়ি হোক বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ,- শেষ কিস্তির টাকা জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে গচ্ছিত রাখা দলিল, ডকুমেন্ট ফেরত দিতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে। শুক্রবার বিকেলে শেয়ার মার্কেট বন্ধ হওয়ার পর নয়াদিল্লির শাস্ত্রী ভবনে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দিনে পষ্টাপষ্টি জানিয়ে দেন, ব্যাঙ্কের ক্রেতাদের যেন আর কোনও রকম হেনস্থার মুখে পড়তে না হয় তা সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে। বাড়ি, গাড়ি বা ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার প্রক্রিয়াও আরও সরল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বস্তুত বাড়ি, গাড়ি বা ব্যবসার জন্য লোন নিতে গেলে সেই সংক্রান্ত দলিল দস্তাবেজ ব্যাঙ্কের কাছে গচ্ছিত রাখতে হয়। কিন্তু সাধারণ মানুষের আম অভিজ্ঞতা হল, শেষ কিস্তির টাকা শোধ করার পরেও ওই গচ্ছিত রাখা দলিল দস্তাবেজ ফেরত পেতে হয়রান হতে হয়। এমনকী বহু সময় দেখা যায়, দলিল ফেরত দিতে ৬-৭ মাস সময় নিয়ে নেয় ব্যাঙ্ক।

আরও পড়ুন গাড়ি শিল্পে মন্দা কাটাতে সরকার নিজেই গাড়ি কিনবে, বিএস-ফোর গাড়ি বাতিল হবে না, ঘোষণা নির্মলার

সাধারণ মানুষের এই হয়রানি নিয়েই এ দিন উদ্বেগ প্রকাশ করেন নির্মলা সীতারমন। বুঝিয়ে দেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে এই ধরনের ঘটনা মানসিক বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই বাধা দূর করতে দায়িত্ব নিতে হবে ব্যাঙ্কগুলিকেই। পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্য পরিষ্কার। বাজারে এখন নগদের তীব্র সংকট তৈরি হয়েছে। অর্থমন্ত্রী চাইছেন, মানুষের ঋণ নেওয়া ও ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ হোক। মানুষ ব্যাঙ্ক থেকে আরও ঋণ নিক। তাতে বাজারে নগদের সমস্যা কমবে। অর্থনীতির চাকা ঘুরবে। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/news-national-nirmala-sitharamn-assures-tax-terrorism-will-be-stopped/

```