Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নির্ভয়া কাণ্ড: দোষীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত মুকেশ কুমারের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় মুকেশ কুমারের দায়ের করা কিউরিটিভ পিটিশন। এরপরেই রাষ্ট্রপতির কাছে

নির্ভয়া কাণ্ড: দোষীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 17 January 2020 05:35

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত মুকেশ কুমারের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় মুকেশ কুমারের দায়ের করা কিউরিটিভ পিটিশন। এরপরেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে মুকেশ কুমার। মঙ্গলবার মুকেশ কুমারের পাশাপাশি খারিজ হয়ে যায় বিনয় শর্মার কিউরিটিভ পিটিশনও। ফাঁসিতে ঝোলানোর আগে সম্ভবত এই শেষবারের মত প্রাণভিক্ষার আর্জি জানাতে পেরেছে দোষী সাব্যস্ত হওয়া মুকেশ কুমার। রাষ্ট্রপতি কী বলেন, সে দিকেই তাকিয়ে এখন সকলে। গত ৭ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট জানিয়ে দিয়েছিল ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে চার অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণের ঘটনার সাত বছর পর এই চরম নির্দেশ ঘোষণা করে আদালত। কিন্তু ফাঁসির সাজা বহাল থাকার পর থেকেই তৈরি হয়েছে নানা আইনি জটিলতা। দিল্লি সরকার জানিয়ে দেয়, ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি হচ্ছে না। কারণ খুনিদের একজন মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা চেয়েছে। যদি তা নাকচ হয়ে যায়, তাহলেও অপরাধীকে ফাঁসির ১৪ দিন আগে নোটিস দিয়ে সেকথা জানাতে হবে। তাই ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া যাবে না। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নির্ধারিত মৃত্যুদণ্ডের দিনের ঠিক পাঁচদিন আগে, তিহার জেলের আধিকারিকরা ফাঁসির জন্য নতুন তারিখের আবেদন করেছেন। তাঁদের কথায় দোষীদের দায়ের করা প্রাণভিক্ষার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। ২০১৭ সালে চার অপরাধীর মুক্তির আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, যে নৃশংসতার সঙ্গে এই অপরাধ তারা করেছে তা দেখে মনে হচ্ছে এই ঘটনা অন্য কোনও গ্রহের। এই ঘটনা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। তাই অপরাধীদের মুক্তির আর্জির কোনও প্রশ্নই নেই। দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পরেও নির্ভয়া আকণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ফাঁসি নিয়ে শুরু হয়েছে টালবাহানা। চার দোষীর মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হতে আরও দেরি হবে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশাদেবী। তিনি বলেন, "সাত বছর ধরে বিভিন্ন আদালতে ঘুরছি। এবার বিচার চাই। দোষীদের যদি অধিকার থাকে, তাহলে আমাদেরও ন্যায় পাওয়ার অধিকার রয়েছে।"

```