Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোয়ারেন্টাইন থেকে সরলেই মেসেজ-ইমেল পোঁছে যাবে, নতুন অ্যাপ আনল টেলিকম দফতর

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যাঁদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যাচ্ছে, তাঁদের রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। আবার যাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে, বা করোনা আক্রান্ত রোগীর আত্মীয়দের কোয়ারেন্টাইন ক

কোয়ারেন্টাইন থেকে সরলেই মেসেজ-ইমেল পোঁছে যাবে, নতুন অ্যাপ আনল টেলিকম দফতর

শেষ আপডেট: 2 April 2020 12:37

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যাঁদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যাচ্ছে, তাঁদের রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। আবার যাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে, বা করোনা আক্রান্ত রোগীর আত্মীয়দের কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। এই কোয়ারেন্টাইন থেকে এবার কেউ আর অন্য জায়গায় যেতে পারবেন না। কারণ কোয়ারেন্টাইন থেকে সরলেই সেই খবর মেসেজ ও ইমেলে পৌঁছে যাবে। এমনই অ্যাপলিকেশন নিয়ে এল টেলিকমিউনিকেশন দফতর। বৃহস্পতিবার অল ইন্ডিয়া রেডিওর তরফে একটি টুইট করা হয়েছে। এই টুইটে বলা হয়েছে, “টেলিকমিউনিকেশন দফতর ও সি-ডট বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে মিলে একটি নতুন অ্যাপলিকেশন নিয়ে এসেছে। এই অ্যাপলিকেশনের মাধ্যমে কোয়ারেন্টাইনে থাকা কেউ নিজের জায়গা থেকে সরলেই সেই খবর মেসেজ ও ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে। ইতিমধ্যেই এই অ্যাপ পরীক্ষা করে দেখে নেওয়া হয়েছে।” অবশ্য এই অ্যাপলিকেশন ফোনের মাধ্যমে না অন্য কোনও মাধ্যমে ব্যবহার করা যাবে তা এখনও জানানো হয়নি। একবার অ্যাপ কাজ শুরু করলেই তা জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতে করোনা সংক্রমণের একটা কারণ হল কোয়ারেন্টাইনে থাকা মানুষদের পালিয়ে যাওয়া। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যাঁদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাঁরা সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন। কখনও তাঁদের ফের চিহ্নিত করে ধরে এনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আবার অনেক ক্ষেত্রে খোঁজ পাওয়া যায়নি। এই অসচেতনতা ও অসাবধানতার ফলে কোভিড-১৯ ভাইরাস আরও ছড়িয়ে পড়ছে। আর তাই এই অ্যাপ যদি কাজ শুরু করে তাহলে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের উপর নজর রাখা অনেক বেশি সহজ হবে বলেই মনে করা হচ্ছে। এর আগে করোনা সংক্রমণ রুখতে ‘কোউইন ২০’ নামের একটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে কেন্দ্র। নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, যে ব্যবহারকারীর ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকবে, তিনি কোথায় কোথায় গিয়েছেন, কতজনের সঙ্গে দেখা করেছেন, সব তথ্য সরকারের কাছে চলে আসবে। এই অ্যাপ থেকেই সরকার বুঝতে পারবে, কোনও ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে কি না। তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে। শিগগির এই অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলেই জানানো হয়েছে।

```