Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

দেশ করোনা যোদ্ধাদের কাছে ঋণী, স্বাধীনতা দিবসের আগে বার্তা রাষ্ট্রপতির

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণে আত্মনির্ভর ভারতের কথাই তুলে ধরেছেন তিনি। করোনা যোদ্ধাদের সম্মান জানাতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তা

দেশ করোনা যোদ্ধাদের কাছে ঋণী, স্বাধীনতা দিবসের আগে বার্তা রাষ্ট্রপতির

শেষ আপডেট: 15 August 2020 03:10

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণে আত্মনির্ভর ভারতের কথাই তুলে ধরেছেন তিনি। করোনা যোদ্ধাদের সম্মান জানাতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তার আগে করোনা যোদ্ধাদের সম্মান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বললেন, এই দেশ করোনা যোদ্ধাদের কাছে ঋণী। স্বাধীনতা দিবসের আগের দিন দেশবাসীর উদ্দেশে নিজের বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তাঁদের কাছে দেশ ঋণী। এবছর করোনা আবহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাটছাঁট করা হবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, “এই বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছু কাটছাঁট করা হবে। কারণ, এবার করোনার প্রভাবে সব ধরনের কাজ বাধা পেয়েছে। কোভিড ১৯ অতিমারীর মধ্যে সরকার যেভাবে সবদিকে মোকাবিলা করেছে তার জন্য তাদের বিশেষ কৃতিত্ব প্রাপ্য। এই কাজের মাধ্যমে দেশে এই সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি আমরা। অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছি। গোটা দুনিয়ার সামনে উদাহরণ তুলে ধরেছি আমরা।” এরপরেই করোনা যোদ্ধাদের প্রসঙ্গ তুলে আনেন রামনাথ কোবিন্দ। তিনি বলেন, “এই দেশ করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী। এই যোদ্ধাদের নিজেদের ক্ষমতার ঊর্ধ্বে উঠে দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই করেছেন। সবাইকে জরুরি পরিষেবা প্রদান করছেন।” নিজের বক্তব্যে রামমন্দির নির্মাণের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “মাত্র ১০ দিন আগে রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। অযোধ্যায় শ্রীরামের মন্দির শুরু হওয়ায় সব ভারতীয়রা গর্বিত।” একই সঙ্গে লাদাখে চিনা সেনার হাতে শহিদ হওয়া ২০ ভারতীয় জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের গৌরব গাথা সারাজীবন মনে রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছেন। সেই একই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেন, এই করোনা অতিমারীতে আমরা এক নতুন বার্তা পেয়েছি। সেটা হল আত্মনির্ভর হওয়া। এর অর্থ হল বিদেশের উপর নির্ভর না করে সবকিছু দেশীয় উপায়, দেশে তৈরি করা। এভাবে বিশ্বে ভারত এক বড় শক্তিতে পরিণত হবে বলেই আশা করেছেন তিনি।

```