Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কুকুরের মাংস কেনাবেচা নিষিদ্ধ করল নাগাল্যান্ড সরকার, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন পশুপ্রেমীরা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুকুরের মাংস কেনাবেচায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড সরকার। শুক্রবার নাগাল্যান্ডের মন্ত্রিসভার বৈঠকে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগাল্যান্ডের পরিষদীয় মন্ত্রী নেইবা ক্রনু সং

কুকুরের মাংস কেনাবেচা নিষিদ্ধ করল নাগাল্যান্ড সরকার, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন পশুপ্রেমীরা

শেষ আপডেট: 4 July 2020 02:24

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুকুরের মাংস কেনাবেচায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড সরকার। শুক্রবার নাগাল্যান্ডের মন্ত্রিসভার বৈঠকে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগাল্যান্ডের পরিষদীয় মন্ত্রী নেইবা ক্রনু সংবাদমাধ্যমে বলেছেন, কুকুরের বাণিজ্যিক আমদানি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোভিড সংক্রমণ প্রতিরোধেই নাগাল্যান্ড সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্বের এই রাজ্যের পরিষদীয় মন্ত্রী। ১৯৬০ সালের পশু হত্যা প্রতিরোধ আইন প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু কুকুর নয়। বাণিজ্যিক কারণে শুয়োর আমদানিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড সরকার। তাদের তরফে বলা হয়েছে, সোয়াইন ফ্লু যে ভাবে ছড়াচ্ছে, সে কারণেই এই পদক্ষেপ করেছে সরকার। নাগাল্যান্ডের মুখ্যসচিব টুইট করে লিখেছেন, “রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কাঁচা এবং রান্না করা কুকুরের মাংস বিক্রি রাজ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে।” পশু সুরক্ষার জন্য কাজ করা একাধিক সংগঠন নাগাল্যান্ড সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। পশুপ্রেমী হিসেবে পরিচিত বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও টুইট করে লিখেছেন, “এবার শান্তিতে ঘুমোতে পারব। শান্তি নিয়ে সকালে ঘুম ভাঙবে।” https://twitter.com/swastika24/status/1279139092803002373 ভুলে গেলে চলবে না, করোনার উৎসস্থল চিনের উহান প্রদেশে পশু মাংসের বাজার বারবার শিরোনামে উঠে এসেছে। সেই বাজার দীর্ঘ সময় বন্ধও করেছিল বেজিং। কিন্তু গত জুন মাসেই দেখা গিয়েছে চিনে ১০ দিন ধরে কুকুরের মাংসের মেলা চলেছে। তা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়েছিল। তাছাড়া নাগাল্যান্ডের ডিমাপুরের বাজারের বীভৎস ছবি সামনে আসার পর একাধিক সংগঠন নাগাল্যান্ড সরকারকে চিঠি লিখেছিল। ফুড প্রোডাক্ট স্ট্যান্ডার্ডস অ্যান্ড ফুড অ্যাডিটিভস রেগুলেশনস,২০১১-র কথা উল্লেখ করে সেই সংগঠনগুলি কুকুরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞার দাবি জানায়। তারপর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নাগাদের অন্যতম প্রিয় খাদ্য হিসেবে পরিচিত কুকুরের মাংস এবার নিষিদ্ধ করে দিল সেই রাজ্যেরই সরকার।

```