Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নজির গড়লেন মুসলিমরা, ভাঙচুরের দায় নিয়ে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারকে

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে আগুন জ্বলেছিল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ভাঙচুর হয়েছিল সরকারি সম্পত্তি। এই ভাঙচুরের দায় নিয়ে প্রশাসনের হাতে ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দিলেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা।

নজির গড়লেন মুসলিমরা, ভাঙচুরের দায় নিয়ে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারকে

শেষ আপডেট: 27 December 2019 14:27

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে আগুন জ্বলেছিল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ভাঙচুর হয়েছিল সরকারি সম্পত্তি। এই ভাঙচুরের দায় নিয়ে প্রশাসনের হাতে ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দিলেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বুলন্দশহরের এক মসজিদে নমাজ পড়তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। যাতে অশান্তি না হয়, তার জন্য তৎপর ছিল প্রশাসন। নমাজের পরেই সেখানে উপস্থিত জেলাশাসক রবীন্দ্র কুমার ও সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমারের হাতে এই টাকা তুলে দেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। টাকা তুলে দেওয়ার পর জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, "বুলন্দশহরের মাধ্যমে শুরুটা হল। তাঁরা বুঝতে পেরেছেন গত শুক্রবার এই বিক্ষোভে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তা তাঁদেরই ট্যাক্সের টাকায় তৈরি। এটা তাঁদেরই ক্ষতি। আজ এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা আবেদনপত্র ও ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার একটা ডিমান্ড ড্রাফট এনে আমাদের সঙ্গে দেখা করেন। তাঁরা বলেছেন, এই ধরনের ঘটনা তাঁরা চান না।" প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলে তবেই এই টাকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও এই ঘটনার বিপক্ষ ঘটনাও উঠে এসেছে। অনেকে অভিযোগ করেছেন, বিক্ষোভ চলাকালীন পুলিশই সরকারি সম্পত্তি নষ্ট করেছে। সিসিটিভিতে তার প্রমাণও নাকি রয়েছে। যদিও এদিনের এই ঘটনার প্রশংসা শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে।

```